গাইবান্ধায় জমি নিয়ে বিরোধের জেরে হত্যা ও লুটপাটের অভিযোগে মামলা; র‌্যাবের অভিযানে বগুড়া থেকে একজন আসামি গ্রেফতার।*

আপলোড সময় : ১৬-০৬-২০২৬ ০৫:১২:১১ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০৬-২০২৬ ০৫:১৯:০৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক

গাইবান্ধায় জমি নিয়ে বিরোধের জেরে হত্যা ও লুটপাটের অভিযোগে মামলা; র‌্যাবের অভিযানে বগুড়া থেকে একজন আসামি গ্রেফতার। বাংলাদেশ আমার অহংকার'- এই মূলমন্ত্রকে ধারণ করে এলিট ফোর্স র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন চাঞ্চল্যকর হত্যা, অপহরণ, ধর্ষণ, রাহাজানি, যৌতুকসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। হত্যার মত গুরুতর সামাজিক অপরাধের ক্ষেত্রে র‍্যাব অত্যন্ত পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে থাকে।

মামলার এজাহার থেকে জানা যায় যে, আসামিদের সাথে বাদী মোঃ শাহ আলম প্রধানের স্ত্রীর দখলে থাকা জমি নিয়ে বিরোধ চলে আসছিলো। বাদীর পরিবারের দখলীয় জমি থেকে দেড় শতক জমি আসামিরা জোরপূর্বক দখলে নিতে সীমানা প্রাচীর নির্মাণ করতে থাকে। এই বিরোধ মীমাংসা করার জন্য গত ১২/০৫/২০২৬ তারিখে উভয় পক্ষের লোক এবং সার্ভেয়ার নিয়ে জমি পরিমাপ করে সীমানা স্থাপন করলে আসামিরা তা না মেনে ভেঙ্গে ফেলে।

পরবর্তীতে আসামিরা বাদীর পরিবারের লোকজনকে মারধর করে এবং ছোটভাই আনিছুর রহমানকে গুরুতর জখম করে। আনিছুরকে গুরুতর আহত অবস্থায় প্রথমে গাইবান্ধা জেনারেল হাসপাতাল এবং পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে আসামিরা বাদীর পরিবারের দুইটি মোটরসাইকেল পুড়িয়ে দেয় এবং বসতবাড়িতে ভাঙচুর ও লুটপাট চালায়।


নাকাই বাজারে অবস্থিত ভিকটিম আনিসুরের বিকাশ লেনদেনের দোকান ভাঙচুর ও লুটপাট করে এবং বাদীর চাচাতো ভাই মেহেদী হাসানের ফার্মেসির দোকানে ভাঙচুর ও লুটপাট করে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতিসাধন করে। এই ঘটনায় রংপুর মেডিকেল কলেজে চিকিৎসাধীন আনিছুর রহমান গত ১৩/০৫/২০২৬ তারিখ ভোর আনুমানিক ০৫.০০ ঘটিকায় মৃত্যুবরণ করেন। পরবর্তীতে, গত ১৫/০৫/২০২৬ তারিখে ভিকটিমের ভাই বাদী হয়ে গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানায় আসামিদের বিরুদ্ধে মারধর করে হত্যা এবং ভাঙচুর-লুটপাটের অভিযোগে একটি মামলা দায়ের করেন, যার মামলা নং-৩১।

ঘটনার গুরুত্ব বিবেচনায় আসামি গ্রেফতারের লক্ষ্যে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‍্যাব গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং আসামি গ্রেফতারে সচেষ্ট হয়। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধা ক্যাম্প এবং সিপিএসসি, র‌্যাব-১২, বগুড়া ক্যাম্প এর একটি যৌথ আভিযানিক দল ১৬/০৬/২০২৬ তারিখ আনুমানিক রাত ০২.১০ ঘটিকায় বগুড়া জেলার শিবগঞ্জ থানাধীন মাঝপাড়া উত্তর শ্যামপুর এলাকায় অভিযান পরিচালনা করে গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার হত্যা মামলার এজহারনামীয় ০৫নং আসামি মোঃ সায়েদ আলী সরকার (৩৫), পিতা-মৃত আঃ মান্নান সরকার, সাং-নাকাই, থানা-গোবিন্দগঞ্জ, জেলা-গাইবান্ধা’কে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য ধৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এছাড়াও এই ধরণের হত্যা, অপহরণ, ধর্ষণসহ সকল অপরাধ প্রতিরোধে র‌্যাবের চলমান কার্যক্রম অব্যাহত থাকবে। ...মূলকপি স্বাক্ষরিত... বিপ্লব কুমার গোস্বামী অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]