মঙ্গলবার শুরু আলিমের প্রবেশপত্র ডাউনলোড, রঙিন প্রিন্ট বাধ্যতামূলক

আপলোড সময় : ১৫-০৬-২০২৬ ০১:৩৫:০৭ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-০৬-২০২৬ ০১:৩৮:৪২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক

আগামীকাল মঙ্গলবার (১৬ জুন) থেকে শুরু হচ্ছে আসন্ন আলিম পরীক্ষার মূল প্রবেশপত্র ডাউনলোডের প্রক্রিয়া। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তারা নির্ধারিত অনলাইন পোর্টাল থেকে এই প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন। তবে পরীক্ষার্থীদের প্রবেশপত্র অবশ্যই কালার (রঙিন) প্রিন্ট করতে হবে বলে বোর্ড কর্তৃপক্ষ বাধ্যতামূলক নির্দেশনা দিয়েছে।

রোববার (১৪ জুন) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. ফারুক আহমেদের সই করা এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়। এতে জানানো হয়েছে, সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা সম্পন্ন করার লক্ষ্যে দেশের সকল আলিম পরীক্ষা কেন্দ্রের আওতাধীন মাদ্রাসাগুলোর একটি খসড়া তালিকা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে (www.bmeb.gov.bd) প্রকাশ করা হয়েছে। এই খসড়া তালিকায় কোনো আপত্তি থাকলে বিজ্ঞপ্তি প্রকাশের পরবর্তী ২ কর্মদিবসের মধ্যে পরীক্ষা

, নতুন কারিকুলামে কমবে কোচিং নির্ভরতা ২০ পরীক্ষার্থীর জন্য ১ কক্ষ পরিদর্শক, ৫-৬ ফুট বেঞ্চে বসবে দুজন এইচএসসি ও আলিম পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ বিজ্ঞাপন বিজ্ঞপ্তির নিয়মানুযায়ী, সংশ্লিষ্ট ভারপ্রাপ্ত কর্মকর্তাদের মাদ্রাসা শিক্ষা বোর্ডের নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে ‘Alim -> eCIS -> 2026’ সিলেক্ট করতে হবে। এরপর ‘Continue’ বাটনে ক্লিক করে ‘Centre Code’-এর মাধ্যমে লগইন করে ‘কেন্দ্রের পরিসংখ্যান’ অপশনে যেতে হবে। সেখানে তালিকাভুক্ত মাদ্রাসাগুলোর নাম প্রদর্শিত হবে। তালিকায় কোনো আপত্তি না থাকলে স্ক্রিনে দৃশ্যমান অঙ্গীকারনামায় টিক চিহ্ন দিয়ে ‘Submit’ করতে হবে। বিজ্ঞপ্তি প্রকাশের পর ২ কর্মদিবসের মধ্যে এই নিশ্চয়ন প্রক্রিয়া সম্পন্ন না করলে সংশ্লিষ্ট কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রবেশপত্র প্রিন্ট করতে পারবেন না বলে সতর্ক করা হয়েছে। অন্যদিকে, আলিম পরীক্ষা-২০২৬ এর মূল

প্রবেশপত্র প্রিন্ট করার প্রক্রিয়াটি ১৬ জুন থেকে শুরু হবে। সংশ্লিষ্ট ভারপ্রাপ্ত কর্মকর্তারা আগের নিয়মে ওয়েবসাইটে গিয়ে ‘Centre Code’ দিয়ে লগইন করার পর ‘প্রিন্ট প্রবেশপত্র’ বাটনে ক্লিক করবেন এবং নির্ধারিত পাসওয়ার্ড এন্ট্রি করে প্রবেশপত্র সাবমিট ও প্রিন্ট করতে পারবেন। তবে বোর্ড থেকে বিশেষভাবে নির্দেশনা দেওয়া হয়েছে যে, প্রবেশপত্র অবশ্যই কালার (রঙিন) প্রিন্ট করতে হবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]