খুলনার কুখ্যাত বি-কোম্পানির অস্ত্রধারী সন্ত্রাসী বিল্লু ও তার সহযোগী রবিউলকে বিদেশী পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার করেছে র‍্যাব-৬, স্পেশাল কোম্পানি*

আপলোড সময় : ১৫-০৬-২০২৬ ০৯:২৬:৪৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৫-০৬-২০২৬ ০৯:৩৪:১৯ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক

খুলনার কুখ্যাত বি-কোম্পানির অস্ত্রধারী সন্ত্রাসী বিল্লু ও তার সহযোগী রবিউলকে বিদেশী পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার করেছে র‍্যাব-৬, স্পেশাল কোম্পানি* র‍্যাব ফোর্সেস নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভূক্ত আসামিদের গ্রেফতার, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারি গ্রেফতার এবং বিভিন্ন চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের মতো অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় আনয়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

এরই ধারাবাহিকতায় অদ্য ১৪ই জুন ২০২৬ ইং তারিখ, বিকেল ১৭:৩০ ঘটিকার সময় র‍্যাব-৬, সিপিসি-স্পেশাল কোম্পানির একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে খুলনা মহানগরীর আড়ংঘাটা থানাধীন ১৪নং ওয়ার্ড, রায়েরমহল (মুন্সিপাড়া) সাকিনস্থ সরদার ইউসুফ আলীর সেমিপাকা বসতবাড়ির ভাড়াটিয়া বিল্লাল সিপাই @ বিল্লু (২৬), এর শয়ন কক্ষে বিশেষ অভিযান পরিচালনা করে আসামি *১। বেল্লাল সেপাই @ বিল্লু, পিতা: মৃত হারুন সেপাই এবং ২। রবিউল ইসলাম রনি @ হৃদয় (২১), পিতা: টুটুল সরদার,* উভয় সাং: রায়েরমহল, থানা: আড়ংঘাটা, জেলা:খুলনাকে গ্রেফতার করে।


গ্রেফতার পরবর্তী আসামি বিল্লাল সিপাই @ বিল্লু এর বসতঘরে তল্লাশী চালিয়ে তার শয়ন কক্ষের কার্নিশ হতে ক) ০১টি বিদেশি পিস্তল, খ) ০১টি ম্যাগাজিন ও গ) ০৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামত উপস্থিত সাক্ষীদের সম্মুখে জব্দ তালিকামূলে বিধি মোতাবেক জব্দ করা হয়। উল্লেখ যে, ধৃত আসামি বিল্লাল সিপাই @ বিল্লুর বিরুদ্ধে খুলনা মহানগরীর আড়ংঘাটা ও হরিণটানা থানায় অস্ত্র আইন ও হত্যার চেষ্টা মামলাসহ মোট চারটি মামলার তথ্য রয়েছে।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে খুলনা মহানগরীর আড়ংঘাটা থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু পূর্বক উদ্ধারকৃত আলামতসহ আড়ংঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]