মোঃ আবদুল্লাহ বুড়িচং কুমিল্লা।।
কুমিল্লার বুড়িচংয়ে প্রচণ্ড গরমে শরীর সতেজ রাখতে সাধারণ মানুষের কাছে কচি তালের শাঁসের চাহিদা ব্যাপক বেড়েছে। মধুমাস জ্যৈষ্ঠের আম, লিচু ও কাঁঠালের পাশাপাশি এই রসালো ফলটি এখন সবার পছন্দের তালিকায়। উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, হাটবাজার, রাস্তার মোড় ও জনাকীর্ণ স্থানে ছোট ছোট কচি তালের পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা।
কোথাও কোথাও আবার ভ্যানযোগে গ্রামে ঘুরে ঘুরে তালের শাঁস বিক্রি করতে দেখা যাচ্ছে। মৌসুমি ব্যবসায়ীরা বিভিন্ন গ্রাম থেকে তাল সংগ্রহ করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিক্রি করছেন। পৌর এলাকার বিক্রেতা কাইয়ুম জানান, গরম বাড়ার সঙ্গে সঙ্গে তালের শাঁসের চাহিদাও পাল্লা দিয়ে বাড়ছে। তিনি প্রতিদিন গড়ে ৩০০ থেকে ৪০০ তাল বিক্রি করছেন। আকারভেদে প্রতিটি তাল ২০ থেকে ৩০ টাকা দরে বিক্রি হচ্ছে।
তালের শাঁসের পুষ্টিগুণ সম্পর্কে হোমিওপ্যাথি চিকিৎসক ডা. এরমান বলেন, তালের শাঁস অত্যন্ত সুস্বাদু ও পুষ্টিগুণে ভরপুর। গরমে শরীরের পানিশূন্যতা দূর করতে এই ফল বিশেষ ভূমিকা রাখে। স্বাস্থ্যসম্মত হওয়ায় সব বয়সী মানুষের কাছে এটি জনপ্রিয় হয়ে উঠেছে।