কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি:
বইয়ের পাতায় সীমাবদ্ধ নয় তাদের স্বপ্ন। বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী চিন্তার সমন্বয়ে নতুন কিছু সৃষ্টি করার প্রত্যয় নিয়ে এগিয়ে চলা একদল শিক্ষার্থীর হাত ধরেই গাজীপুর জেলার যৌথভাবে সেরার মুকুট জিতেছে কালীগঞ্জ উপজেলার খৈকড়া উচ্চ বিদ্যালয় ও কাপাসিয়া উপজেলার ইউনিয়ন উচ্চ বিদ্যালয়। একই সঙ্গে জেলার প্রতিনিধিত্বের সুযোগ পেয়ে উচ্ছ্বাসিত দুই উপজেলার ওই দুই বিদ্যালয়ের শিক্ষার্থীরা। স্টার্ট-আপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচিতে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানকে পেছনে ফেলে প্রথম স্থান অর্জন করে খৈকড়া উচ্চ বিদ্যালয়।
এই সাফল্যে বিদ্যালয়জুড়ে সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ। শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে বইছে আনন্দের জোয়ার। রোববার (১৪ জুন) দুপুরে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেন গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুল করিম ভূঁইয়া। এ সময় কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম, খৈকড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সম্মাননা গ্রহণের পর খৈকড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কমল কান্তি বীর বলেন, “এই অর্জন শুধু একটি বিদ্যালয়ের সাফল্য নয়; এটি আমাদের শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও কঠোর পরিশ্রমের স্বীকৃতি। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফলেই আমরা এ অবস্থানে পৌঁছেছি।
ভবিষ্যতেও আমাদের শিক্ষার্থীরা বিজ্ঞান ও উদ্ভাবনের মাধ্যমে দেশ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আমরা আশাবাদী।” কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম কামরুল ইসলাম বলেন, “বর্তমান বিশ্বে টিকে থাকতে হলে বিজ্ঞানমনস্ক ও উদ্ভাবনী প্রজন্ম গড়ে তোলার বিকল্প নেই। খৈকড়া উচ্চ বিদ্যালয়ের এই সাফল্য প্রমাণ করেছে, যথাযথ সুযোগ ও দিকনির্দেশনা পেলে আমাদের শিক্ষার্থীরাও জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের যোগ্যতার স্বাক্ষর রাখতে সক্ষম।” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া বলেন, “আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাদের মধ্যে সৃজনশীলতা, গবেষণার মনোভাব এবং সমস্যা সমাধানের দক্ষতা গড়ে তুলতে হবে।
এ ধরনের উদ্যোগ সেই লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।” সংশ্লিষ্টদের মতে, জেলার সেরা হওয়ার এই অর্জন কেবল একটি পুরস্কার নয়; এটি নতুন স্বপ্ন দেখার, নতুন সম্ভাবনা তৈরির এবং ভবিষ্যতের পথচলাকে আরও দৃঢ় করার এক অনুপ্রেরণা। খৈকড়া ও ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের এই সাফল্য এখন শুধু বিদ্যালয়ের নয়, পুরো কালীগঞ্জ ও কাপাসিয়ার গর্ব। উল্লেখ্য, আগামী ১৮ জুন জাতীয় পর্যায়ে অনুষ্ঠিতব্য স্টার্ট-আপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে ১০০টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নেবে।
সেখানে গাজীপুর জেলার প্রতিনিধিত্ব করবে কালীগঞ্জ উপজেলার খৈকড়া উচ্চ বিদ্যালয় এবং কাপাসিয়া উপজেলার ইউনিয়ন উচ্চ বিদ্যালয়। জেলার এই দুই প্রতিষ্ঠানের দিকে এখন তাকিয়ে রয়েছে গাজীপুরবাসী।