স্টফ রিপোর্টারঃ
নেত্রকোণা সদর উপজেলায় পৃথক দুটি স্থানে বজ্রপাতে এক কৃষক ও এক সিএনজি চালিত অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। রবিবার (১৪ জুন) সকালে উপজেলার আমতলা ও কাইলাটি ইউনিয়নে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হলেন আমতলা ইউনিয়নের সাপমারা গ্রামের মৃত নান্নু মিয়ার ছেলে জামাল মুন্সি (৪৫) এবং কাইলাটি ইউনিয়নের কুতুবপুর গ্রামের জয়নাল মিয়ার ছেলে সবুজ মিয়া।
স্থানীয় সূত্রে জানা যায়, ফজরের নামাজের পর ভোর সাড়ে ৬টার দিকে জামাল মুন্সি আরও কয়েকজন কৃষকের সঙ্গে বাড়ির পাশের আইঞ্চার বিলে মাছ ধরতে যান। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে তিনি বজ্রাঘাতে ঘটনাস্থলেই মারা যান। পরে সঙ্গে থাকা কৃষকেরা তার মরদেহ বাড়িতে নিয়ে আসেন। অপরদিকে, সকালে পার্শ্ববর্তী বাজারে টেলিভিশনে ব্রাজিল ও মরক্কোর মধ্যকার ফুটবল ম্যাচ দেখে বাড়ি ফেরেন সবুজ মিয়া। পরে গ্রামের সামনের পানিতে ডুবে থাকা জমিতে জাল নিয়ে মাছ ধরতে গেলে বজ্রাঘাতে তিনি নিহত হন।
কয়েক ঘণ্টা পর পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করে জমিতে তার নিথর দেহ দেখতে পান। পরে মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়। নেত্রকোণা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আল মামুন সরকার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।