চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় খোয়াই নদীতে গোসল করতে গিয়ে মোঃ আব্দুল্লাহ (৫৫) নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। শনিবার (১৩ জুন) বিকাল ৩ টার দিকে উপজেলার পূর্ব ছনখলা এলাকায় খোয়াই নদীতে গোসল করার সময় তিনি নিখোঁজ হন। নিখোঁজ মোঃ আব্দুল্লাহ উপজেলার গাজিপুর ইউনিয়নের খেতামারা গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, নদীতে গোসলে নামার পর তীব্র স্রোতে তিনি ভেসে যান।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করেছে। চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিখোঁজ ব্যক্তির সন্ধানে ফায়ার সার্ভিসের ডুবুরি ও উপজেলা প্রশাসন যৌথভাবে কাজ করছে। রোববার (১৪ জুন) এ প্রতিবেদন লেখা পর্যন্ত উদ্ধার কাজ চলমান ছিল। চুনারুঘাট, হবিগঞ্জ। তারিখ :১৪/০৬/২৬ইং