বড়লেখা সীমান্তে বিজিবির গুলিতে ১ ভারতীয় চোরাকারবারি আহত

আপলোড সময় : ১৪-০৬-২০২৬ ০১:৫১:৩৬ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-০৬-২০২৬ ০১:৫৯:০২ অপরাহ্ন
এম এম সামছুল ইসলাম,বড়লেখা

(মৌলভীবাজার) থেকে ফিরে মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার সীমান্তে বিজিবির গুলিতে এক ভারতীয় চোরাকারবারি আহত হয়েছে। আহত ব্যক্তিসহ সঙ্গে থাকা অপর চোরাকারবারি ভারতে পালিয়ে গেছে। শনিবার (১৩ জুন) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান সুজন জানান, শনিবার রাতে সাড়ে ১০টায় মৌলভীবাজার জেলার বড়লেখা সীমান্ত এলাকায় নিয়মিত টহল কার্যক্রম পরিচালনাকালে বিজিবি ৫২ ব্যাটালিয়নের টহলদল ২ জন সন্দেহভাজন ভারতীয় চোরাকারবারিকে চ্যালেঞ্জ করলে তারা ধারালো অস্ত্র নিয়ে টহলদলের ওপর আক্রমণের চেষ্টা করে।

আত্মরক্ষা ও পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি সদস্যরা গুলি চালালে ১ জন চোরাকারবারি আহত হয়। আহত ব্যক্তিসহ অপর চোরাকারবারি ভারতে পালিয়ে যায়। তিনি আরও জানান, এ বিষয়ে প্রয়োজনীয় গোয়েন্দা অনুসন্ধান ও আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।

একই সঙ্গে বিজিবি সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বদা দৃঢ় প্রতিজ্ঞ.।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]