অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

আপলোড সময় : ১৩-০৬-২০২৬ ১১:২৫:৪০ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-০৬-২০২৬ ১১:২৮:০৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবার ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ ক্রিকেট দল। যে কারণে পুরো দলকে ২ কোটি টাকা বোনাস দেওয়ার ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। আজ শনিবার সন্ধ্যায় ক্রিকেটারসহ বোর্ড

পরিচালকদের সঙ্গে নৈশভোজ ছিল তার, এরপরই এই ঘোষণা দেন ক্রীড়া প্রতিমন্ত্রী। মিরপুর শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক ম্যাচ হাতে রেখে প্রথমবারের মতো অজিদের বিপক্ষে ওয়ানডে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। সেই ঐতিহাসিক সাফল্যের পরই জাতীয় দলকে পুরস্কৃত করার ঘোষণা আসলো। এর আগে বিভিন্ন ঐতিহাসিক সাফল্যের পরও জাতীয় দলের ক্রিকেটাররা বোনাস পেয়েছেন।

২০২৪ সালে পাকিস্তানকে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করার পর বাংলাদেশ দলের ক্রিকেটারদের জন্য ৩ কোটি ২০ লাখ টাকা বোনাস ঘোষণা করা হয়েছিল। এদিকে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে আগামীকাল রোববার। এই ম্যাচ জিততে পারলে প্রথমবার অজিদের হোয়াইটওয়াশ করবে টাইগাররা।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]