৫ জেলার পরিবহন ধর্মঘট প্রত্যাহার করেছে বাস মালিক সমিতি

আপলোড সময় : ১৩-০৬-২০২৬ ১১:১১:৪৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-০৬-২০২৬ ১১:১৪:৩৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক :

খুলনা ও বরিশাল বিভাগের ৫ জেলায় পরিবহনের ডাকা ধর্মঘট প্রত্যাহার করেছে বাস মালিক সমিতি। শনিবার (১৩ জুন) রাতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। রুপসা বাস মালিক সমিতির সভাপতি মো. আনোয়ার হোসেন জানান, সন্ধ্যার পরে বাগেরহাট জেলা প্রশাসকের সঙ্গে তাদের দাবি ও কর্মসূচির ব্যাপারে কথা ও বৈঠক হয়। এসময় জেলা প্রশাসক বাস মালিক সমিতির দাবিগুলো বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন এবং ১ মাস সময় দেওয়ার অনুরোধ করেছেন।

তাতে সাড়া দিয়ে বাস মালিক সমিতি অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করেন। খুলনা ও বরিশাল বিভাগের ৫ জেলায় পরিবহন ধর্মঘটের ডাক বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন বলেন, বাস মালিক সমিতি আলোচনা সাপেক্ষে ধর্মঘট ১ মাসের জন্য স্থগিত করেছেন। এ সময়ের মধ্যে তাদের দাবিগুলো বাস্তবায়ন করার দাবি জানিয়েছেন।

প্রসঙ্গত, মহাসড়কে অবৈধ থ্রি-হুইলার চলাচল বন্ধসহ তিন দফা দাবিতে বাগেরহাট, খুলনা, পিরোজপুর, ঝালকাঠি ও বরিশাল জেলায় শুক্রবার (১২ জুন) রাতে বাগেরহাট আন্তঃজেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক ফকির শহীদুল ইসলাম ধর্মঘটের ডাক দেন। পরিবহন মালিক ও শ্রমিকদের ৩ দফা দাবিগুলো হলো-

১. সরকারি নীতিমালা লঙ্ঘন করে অনুমোদনের বাইরে অতিরিক্ত বিআরটিসি ও লিজকৃত গাড়ি চলাচল বন্ধ করা এবং নীতিমালা অনুযায়ী জেলা টার্মিনালে একটি মাত্র কাউন্টার চালু রেখে পথে পথে থাকা সব অবৈধ কাউন্টার অপসারণ করা। ২. দূরপাল্লার পরিবহনে নীতিমালা বহির্ভূতভাবে লোকাল বা মাঝপথের যাত্রী পরিবহন বন্ধ করা। ৩. আঞ্চলিক মহাসড়কগুলোতে অবৈধ থ্রি-হুইলার (মাহেন্দ্র, নছিমন, করিমন, অটোরিকশা) চলাচল সম্পূর্ণ বন্ধ করা।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]