রংপুর বিভাগের ৩ জেলায় আগামী ৪ দিন লোডশেডিংয়ের শঙ্কা

আপলোড সময় : ১৩-০৬-২০২৬ ১২:১১:৩৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৩-০৬-২০২৬ ১২:১৪:৩০ পূর্বাহ্ন
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-

গ্রিড উপকেন্দ্র ও সঞ্চালন লাইন রক্ষণাবেক্ষণ কাজের কারণে শুক্রবার (১২ জুন) থেকে আগামী সোমবার (১৫ জুন) পর্যন্ত রংপুর, কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলায় সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত আংশিক লোডশেডিং হতে পারে।


গ্রিড সংরক্ষণ বিভাগ, পাওয়ার গ্রিড, রংপুর কর্তৃপক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) কুড়িগ্রাম জেলার নির্বাহী প্রকৌশলী মোঃ সিরাজুল ইসলাম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। রংপুর পাওয়ার গ্রিডের গ্রিড সংরক্ষণ বিভাগের নির্বাহী প্রকৌশলীর কার্যালয় থেকে জানানো হয়েছে, রংপুর গ্রিড উপকেন্দ্রের আওতাধীন ১৩২ কেভি রংপুর-কনফিডেন্স সঞ্চালন লাইনের সার্কিট-০১-এর ক্ষমতাবর্ধন কাজের অংশ হিসেবে আগামী ১২ থেকে ১৫ জুন পর্যন্ত রংপুর গ্রিড উপকেন্দ্রে রংপুর-কনফিডেন্স সার্কিট-০১ বে-এর কারেন্ট ট্রান্সফরমার (সিটি) এবং সার্কিট ব্রেকার (সিবি) প্রতিস্থাপন করা হবে। এই কাজ চলাকালীন রংপুর-কনফিডেন্স


সার্কিট-০১ বন্ধ থাকবে বিধায় রংপুর, লালমনিরহাট ও কুড়িগ্রাম গ্রিড উপকেন্দ্রের আওতাধীন এলাকায় প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত প্রায় ৪০ মেগাওয়াট লোডশেডিংয়ের প্রয়োজন হতে পারে। এর ফলে রংপুর, লালমনিরহাট ও কুড়িগ্রাম গ্রিড উপকেন্দ্রের আওতাধীন নেসকো, রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-০১, ০২ এবং কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির ৩৩ কেডি ফিডারসমূহে আংশিক লোডশেডিং হতে পারে। লোডশেডিংয়ের বিষয়টি রংপুর, লালমনিরহাট ও কুড়িগ্রাম গ্রিডের আওতাধীন বিদ্যুৎ বিতরণ সংস্থা/দফতরসমূহকে বিদ্যুৎ গ্রাহকদের মাঝে ব্যাপকভাবে প্রচারণার মাধ্যমে অবগত করতে বলেছে গ্রিড সংরক্ষণ বিভাগ।


কুড়িগ্রাম জেলার নির্বাহী প্রকৌশলী মোঃ সিরাজুল ইসলাম বলেন, ‘গ্রিড রক্ষণাবেক্ষণ কাজের কারণে শুক্রবার থেকে সোমবার পর্যন্ত চার দিন রংপর, কুড়িগ্রাম ও লালমনিরহাটে সন্ধ্যার পর আংশিক লোডশেডিং হতে পারে বলে জানিয়েছে গ্রিড কর্তৃপক্ষ। তবে এটি অসহনীয় পর্যায়ে যাওয়ার সম্ভাবনা কম। যেটুকু সম্ভাবনা আছে সে বিষয়ে গ্রাহকদের আগে থেকে অবগত করতেই প্রচারণা চালানো হচ্ছে। যাতে বিষয়টি সকলের জানা থাকে।’

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]