উত্তরখানে জামায়াতের ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন দুর্নীতি বন্ধ করা না গেলে বাজেট বাস্তবায়ন সম্ভব নয়-মোহাম্মদ সেলিম উদ্দিন।

আপলোড সময় : ১২-০৬-২০২৬ ১১:২৪:২৫ অপরাহ্ন , আপডেট সময় : ১২-০৬-২০২৬ ১১:২৭:৩৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক

মানবসেবার মাধ্যমে আল্লাহর সন্ততি অর্জন করে ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তিই জামায়াতের রাজনীতি লক্ষ্য ও উদ্দেশ্য বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতের ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী উত্তরের আমীর ও ডিএনসিতে জামায়াত মনোনীত মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন।

তিনি আজ ১২ জুন জুমাবার সকাল সাড়ে ৯ টায় রাজধানীর উত্তরখান কলেজিয়েট স্কুলে বাংলাদেশ জামায়াতে ইসলামী উত্তরা পূর্ব জোনের আয়োজিত অর্ধদিবস ‘ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য জামাল উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৪৫ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোঃ ইসরাইল, ৪৬ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী কামাল উদ্দিন রায়হান, ৪৭ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী জাহাঙ্গীর হোসেন তালুকদার, দক্ষিণ খান উত্তর থানার আমীর মাওলানা মোস্তাকিম আলম, উত্তরখান পশ্চিম থানার আমীর নিজাম উদ্দিন প্রমূখ। সেলিম উদ্দিন বলেন, জামায়াতে ইসলামী একটি মানবিক ও আদর্শবাদী রাজনৈতিক সংগঠন। আমরা ডিএনসিসিকে একটি মানবিক ও জনবান্ধব নগরীতে করার জন্য সম্ভব সকল ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।

আমরা নগরবাসীর উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য নানাবিধ কার্যক্রম গ্রহণ করেছি। এজন্য একটি হটলাইনও চালু করা হয়েছে। মানুষের স্বেচ্ছাসেবীরা মানুষের বাড়ী বাড়ী গিয়ে পরীক্ষার নমূনা সংগ্রহ এবং পরীক্ষার রিপোর্ট বাড়ীতে পৌঁছে দিচ্ছেন। জরুরি চিকিৎসা সেবা দেওয়ার জন্য সর্বক্ষণিক ডাক্তার ও এ্যামব্যুলেন্স সেবার ব্যবস্থা রাখা হয়েছে। তিনি জামায়াতের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রসঙ্গ টেনে বলেন, জামায়াতের বিরুদ্ধে ষড়যন্ত্র ইতিহাসের ধারাবাহিকতা। কিন্তু এসব করে জামায়াতকে অতীতে দুর্বল করা যায়নি এবং আগামী দিনেও যাবে না। তিনি সরকারকে নেতিবাচক রাজনীতির পথ পরিহার করে ইতিবাচক পথে ফিরে আসার আহবান জানান। অন্যথায় জনগণ আগামী দিনে তাদের প্রত্যাখান করবে। তিনি বলেন, সরকার গণমুখী বাজেটের পরিবর্তে গণবিরোধী বাজেট ঘোষণা করেছে। মূলত, পুরো বাজেটই শুভঙ্করের ফাঁকি। স্বাস্থ্য ও শিক্ষাখাতে কাক্সিক্ষত ও প্রয়োজনীয় বরাদ্দ রাখা হয়নি। বাজেটে কালো টাকা সাদা করার ব্যবস্থা রেখে দুর্নীতি ও লুটপাটকে উৎসাহিত করা হয়েছে। ১ লাখ ৩২ হাজার কোটি টাকার বিশাল বাজেট ঘোষণা করা হলেও মানুষের আত্মকর্মসংস্থান সৃষ্টি ও কৃষিখাত উপেক্ষিত হয়েছে। তিনি দেশের লাগামহীন দুর্নীতির প্রসঙ্গ টেনে বলেন, বাজেট যত বিশালই হোক দুর্নীতি বন্ধ করা না গেল তা কোন ভাবেই বাস্তবায়ন করা সম্ভব নয়।

তিনি দেশে দুর্নীতি বন্ধে সরকারকে শূণ্য সহনশীলতা দেখার আহবান জানান। অন্যথায় আমাদের সকল অর্জনই ব্যর্থ হবে। বার্তা প্রেরক- আতাউর রহমান সরকার প্রচার-মিডিয়া সম্পাদক ঢাকা মহানগরী উত্তর বাংলাদেশ জামায়াতে ইসলামী। জামায়াতের ফ্রি মেডিক্যাল ক্যাম্প

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]