সীমান্তে হত্যাকাণ্ড ও পুশ-ইনের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

আপলোড সময় : ১২-০৬-২০২৬ ১০:১০:১৫ অপরাহ্ন , আপডেট সময় : ১২-০৬-২০২৬ ১০:৪০:০১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক

সীমান্তে হত্যাকাণ্ড ও পুশ-ইনের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত *

ভারতের আগ্রাসন ও পুশ-ইনের চেষ্টা আমাদের বিজিবি ও সীমান্তের জনগণ রুখে দেবে- নূরুল ইসলাম বুলবুল এমপি* আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে পশ্চিমবঙ্গের শুভেন্দ্র অধিকারীর সরকার রাতের আধাঁরে সেখানকার মুসলিম নাগরিকদের পুশ-ইন করে জোরপূর্বক ভাবে বাংলাদেশের দিকে ঠেলে দেওয়ার ঘটনায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল তীব্র নিন্দা ও প্রতিবাদ

জানিয়ে বলেন, “ভারতের আগ্রাসন ও পুশ-ইনের চেষ্টা আমাদের বিজিবি ও সীমান্তের জনগণ রুখে দেবে”। তিনি বলেন, পশ্চিমবঙ্গের সরকারের এমন কর্মকাণ্ড মানবাধিকারের চরম লঙ্ঘন। নিজ দেশের নাগরিকদের সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে দেওয়ার ঘটনা গভীর উদ্বেগের। এটি কোনোভাবেই গ্রহনযোগ্য নয়।

সীমান্তে হত্যাকাণ্ড ও পুশ-ইন বন্ধ করতে তিনি পশ্চিমবঙ্গ সরকারের প্রতি আহ্বান জানান। এসময় তিনি আরও বলেন, সীমান্তে হত্যাকাণ্ড ও পুশ-ইন বন্ধ করতে জি টু জি (গভমেন্ট টু গভমেন্ট) উদ্যোগ গ্রহন করে স্থায়ী সমাধান করতে হবে। বাংলাদেশের সীমান্তে হত্যাকাণ্ড ও পুশ-ইনের প্রতিবাদে শুক্রবার (১২ জুন) চাঁপাইনবাবগঞ্জে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্বক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, বাংলাদেশের সীমান্ত রক্ষাকারী বাহিনী বিজিবি সীমান্তে হত্যাকাণ্ড না করলেও ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনী বিএসএফ অন্যায়ভাবে হত্যাকাণ্ড চালাচ্ছে এবং সেদেশের মুসলিম নাগরিকদের সম্পূর্ন অন্যায়ভাবে বাংলাদেশে পুশ-ইন করার চেষ্টা চালাচ্ছে। এই অন্যায় চেষ্টা চলমান থাকলে সীমান্তে যেকোনো ধরনের সংর্ঘষের সৃষ্টি হতে পারে। তাই শান্তি প্রতিষ্ঠায় দুই দেশের সরকারকে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিতে হবে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা আমীর মাওলানা আবু জার গিফারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে ১১ দলীয় ঐক্যের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রতিবাদ সমাবেশ শেষে, অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে স্থানীয় হাজার-হাজার জনতা অংশগ্রহন করেন।

এসময় বিক্ষুপ্ত জনতা সীমান্ত হত্যা ও পুশ-ইন বন্ধের দাবিতে বিভিন্ন প্লে-কার্ড প্রদর্শন করার পাশাপাশি স্লোগান দিতে দেখা যায়। বার্তা প্রেরক (আবদুস সাত্তার সুমন) সহকারী প্রচার সম্পাদক ঢাকা মহানগরী দক্ষিণ বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]