বাজেট আলোচনায় জনগণের মতামত সংগ্রহ করলেন ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি

আপলোড সময় : ১২-০৬-২০২৬ ০৬:২৭:০১ অপরাহ্ন , আপডেট সময় : ১২-০৬-২০২৬ ০৬:৩০:২৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনা রাখতে জামায়াত দলীয় এমপি ড. শফিকুল ইসলাম মাসুদের অভিন্ন উদ্যোগ। নিজ নির্বাচনী এলাকা পটুয়াখালী-২ (বাউফল) আসনের "ভোটার ও সচেতন নাগরিকদের বাজেট-সংক্রান্ত ভাবনা ও প্রত্যাশা জানতে তিনি শুক্রবার (১২ জুন) এক উন্মুক্ত আলোচনা সভার আয়োজন করেন।

সভায় বাউফল উপজেলার বিভিন্ন শ্রেনীপেশার লোকজন অংশগ্রহণ করে মতামত উপস্থাপন করেন।

উন্মুক্ত আলোচনা সভায়, প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি বলেন, আজকের এই আয়োজন হচ্ছে জনগণের মতামতের ভিত্তিতে জনগণের কন্ঠস্বর হিসেবে সংসদ আলোচনা উপস্থাপন করা।

এখান থেকে প্রাপ্ত পরামর্শ ও সুপারিশের ভিত্তিতে জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো জাতীয় সংসদে তুলে ধরার চেষ্টা করা অঙ্গিকার ব্যক্ত করে তিনি বলেন, আমি কোনো দলের একক এমপি নয়, বরং বাউফলের সকল জনগোষ্ঠীর পটতিনিধি হিসেবে ভূমিকা রাখায়ই আমার লক্ষ্য। তিনি আরও বলেন, বাউফলে এবার আমি একা এমপি নই, উপজেলার প্রতিটি মানুষই এমপি। তাই বাউফলের মানুষের মতামত নিয়েই আমি জাতীয় সংসদে বাজেট নিয়ে কথা বলতে চাই।

বাউফল উপজেলা পরিষদের পুরাতন অডিটরিয়াম হলরুমে জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত উন্মুক্ত আলোচনা সভায় উপস্থিত সাংবাদিকরা শিক্ষা, ভূমি ব্যবস্থাপনা, নদীভাঙন, মাদক নিয়ন্ত্রণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশ্ন ও মতামত তুলে ধরেন। শিক্ষা খাতের প্রসঙ্গে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মতো মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীদেরও খাদ্য সহায়তার আওতায় আনার বিষয়ে জাতীয় সংসদে আলোচনা করার আহ্বান জানানো হয়।

এছাড়া ভূমি-সংক্রান্ত জটিলতা নিরসন, সরকারি খাস জমি প্রকৃত উপকারভোগীদের মধ্যে বন্দোবস্ত প্রদান, নদীভাঙন প্রতিরোধে কার্যকর প্রকল্প গ্রহণ এবং মাদকের বিস্তার রোধে কঠোর পদক্ষেপ ও প্রয়োজনীয় বাজেট বরাদ্দ নিশ্চিত করার দাবি জানান অংশগ্রহণকারীরা।

বাংলাদেশ জামায়াতে ইসলামী বাউফল উপজেলা আমীর মাওলানা রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাউফল প্রেস ক্লাবের সভাপতি জলিলুর রহমান, সাধারণ সম্পাদক জসিম উদ্দীন, হিন্দু সম্প্রদায়ের নেতা সোনু সাহা, অতুল পাল ও জিতেন্দ্রনাথ।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]