গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
‘মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যের আলোকে সারা দেশের ন্যায় উপজেলা পর্যায়ে পটুয়াখালীর গলাচিপায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। প্রদর্শনীতে গলাচিপা এনজেড আলিম মাদরাসা প্রথম, গলাচিপা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ দ্বিতীয় ও গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় তৃতীয় স্থান করেছে। ছাত্র-ছাত্রীদের উদ্ভাবনী চিন্তাকে বিকশিত করতে সেরা তিন প্রতিষ্ঠানের দুই শিক্ষক ও তিন শিক্ষার্থীকে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (ইইএসএস), এসইডিপি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ, ঢাকা এর আয়োজনে এবং উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক বিদ্যালয় অফিস এর বাস্তবায়নে শুক্রবার সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্প্রসারিত প্রশাসনিক ভবনের হলরুমে অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে প্রদর্শনীর উদ্ভোধন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক।
উপজেলা নির্বাহী অফিসার আবুজর মো. ইজাজুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম, কৃষি কর্মকর্তা আরজু আক্তার, গণঅধিকার পরিষদের আহবায়ক মো. হাফিজুর রহমান, জামায়াতের আহবায়ক মাওলানা আব্দুল জব্বার, বিএনপির যুগ্ম আহবায়ক মো. আশরাফুজ্জামান প্রমুখ।
এছাড়াও সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, সুশীল সমাজ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সঞ্জীব কুমার সাহা