স্টাফ রিপোর্টারঃ
সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্যের বন্ধনে মানুষে মানুষে মিলনের প্রত্যয়ে নেত্রকোণার কেন্দুয়ায় অনুষ্ঠিত হয়েছে কেন্দুয়া লোকজ সাহিত্য আসরের শুভ উদ্বোধন এবং ‘লোকজ সংস্কৃতির রাজধানী কেন্দুয়া’ শীর্ষক আলোচনা সভা। শুক্রবার (১২ জুন) বিকেল ৩টায় ঐতিহ্যবাহী কেন্দুয়া প্রেসক্লাব ভবনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন ঘোষণা করেন নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী বলেন, “কেন্দুয়া শুধু একটি জনপদের নাম নয়, এটি আমাদের সমৃদ্ধ লোকজ সংস্কৃতি, ঐতিহ্য ও সাহিত্যচর্চার এক গুরুত্বপূর্ণ কেন্দ্র। এই অঞ্চলের ইতিহাস, লোকসংগীত, পালাগান ও সাংস্কৃতিক ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। কেন্দুয়া লোকজ সাহিত্য আসরের যাত্রা আমাদের সংস্কৃতি সংরক্ষণ ও বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।”
তিনি আরও বলেন, “সাহিত্য ও সংস্কৃতি মানুষকে মানবিক, উদার ও দেশপ্রেমিক হিসেবে গড়ে তোলে। তাই সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে। আমাদের ঐতিহ্য ও মূল্যবোধ রক্ষায় এমন আয়োজন নিয়মিত হওয়া প্রয়োজন।” বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রিফাতুল ইসলাম, নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ম. কিবরিয়া চৌধুরী হেলিম, কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী মাকসুদ, কেন্দুয়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান ভূঁইয়া মজনু।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন নাঈম-উল ইসলাম চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি), কেন্দুয়া। এছাড়া আরো বক্তব্য রাখেন, কবি তানভীর জাহান চৌধুরী, সম্পাদক, নেত্রকোণা সাহিত্য সমাজ, মোঃ এনামুল হক বাবুল, সভাপতি, নান্দাইল প্রেসক্লাব, পালা নাট্যকার ও সাংবাদিক রাখাল বিশ্বাস এবং দিল-বাহার খান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক, কেন্দুয়া প্রেসক্লাব। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মোঃ সেকুল ইসলাম খান, আহ্বায়ক, কেন্দুয়া লোকজ সাহিত্য আসর ও সভাপতি, কেন্দুয়া প্রেসক্লাব।
অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন গীতিকবি মোঃ আব্দুল হাই সেলিম, সাধারণ সম্পাদক, কেন্দুয়া প্রেসক্লাব। অনুষ্ঠানে সাহিত্য, সংস্কৃতি ও লোকজ ঐতিহ্য সংরক্ষণ এবং এর বিকাশে স্থানীয় লেখক, সাহিত্যিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সুধীজনরা অংশগ্রহণ করেন। মাজহারুল ইসলাম উজ্জ্বল কেন্দুয়া, নেত্রকোণা