রংপুরে ধর্ষণের অভিযোগে দায়েরকৃত মামলার প্রধান আসামি র‌্যাবের অভিযানে নোয়াখালী থেকে গ্রেফ

আপলোড সময় : ১২-০৬-২০২৬ ০৪:৪৯:১০ অপরাহ্ন , আপডেট সময় : ১২-০৬-২০২৬ ০৪:৫১:১০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক *


রংপুরে ধর্ষণের অভিযোগে দায়েরকৃত মামলার প্রধান আসামি র‌্যাবের অভিযানে নোয়াখালী থেকে গ্রেফ র‌্যাব প্রতিষ্ঠার পর থেকেই দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালনসহ অপহরণ, হত্যা, ধর্ষণ, রাহাজানিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এছাড়াও নারী ও শিশুদের প্রতি সহিংসতার মতো স্পর্শকাতর বিষয়গুলোতে র‍্যাব অত্যন্ত পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে থাকে। বাদীর দায়েরকৃত এজাহার থেকে জানা যায় যে, ভিকটিম বাদীর মেয়ে।

গত ২০/০২/২০২৬ তারিখে ভিকটিমকে আসামিরা জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়। এই বিষয়ে মিঠাপুকুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন ভিকটিমের মা। পরবর্তীতে বাদী আসামিদের বাড়িতে মেয়ের খোঁজ করতে গেলে আসামিরা বাদীকে নানারকম হুমকি দিয়ে বাড়ি থেকে বের করে দেয়।

পরে, তথ্য-প্রযুক্তির সহায়তায় ভিকটিমকে গাজীপুরের বাসন থানা এলাকা হতে ২ নং আসামি মোর্শেদা বেগম এবং ৩ নং আসামি হাসেন আলীর বাসা থেকে উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে প্রধান আসামি মোঃ মুশফিকুর রহমান মোমেন পালিয়ে যায়। ভিকটিমকে উদ্ধারের পরে তার পরিবারকে জানান যে, আসামি মুশফিক তাকে একাধিকবার তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেছে। এই বিষয়ে ভিকটিমের মা বাদী হয়ে রংপুর জেলার মিঠাপুকুর থানায় গত ০৭/০৪/২০২৬ তারিখে একটি ধর্ষন মামলা দায়ের করেন, যার মামলা নং-১৩। ঘটনার পর থেকেই অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‍্যাব গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং আসামি গ্রেফতারে সচেষ্ট হয়। এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি, র‍্যাব-১৩, রংপুর এবং সিপিসি-৩, র‌্যাব-১১, নোয়াখালী ক্যাম্পের একটি যৌথ আভিযানিক দল ১১/০৬/২০২৬ তারিখ দুপুর ০৩.৫৫ ঘটিকার সময় নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানাধীন খলিলুর রহমান ডিগ্রী কলেজের সামনে অভিযান পরিচালনা করে রংপুর জেলার মিঠাপুকুর থানার ধর্ষন মামলার প্রধান আসামি ১। মোঃ মুসফিকুর রহমান মোমিন (৩২), পিতা- মৃত মোজাম্মেল হক , সাং- ইমাদপুর পশ্চিমপাড়া (গয়েশপাড়া), থানা- মিঠাপুকুর , জেলা- রংপুর'কে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এছাড়াও এই ধরণের প্রতিটি অপহরণ, হত্যা, ধর্ষণসহ সকল অপরাধ প্রতিরোধে র‌্যাবের প্রতিটি সদস্য দৃঢ়প্রত্যয়ের সাথে কাজ করছে এবং চলমান এই অভিযান অব্যাহত থাকবে। ...মূলকপি স্বাক্ষরিত... বিপ্লব কুমার গোস্বামী অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে তারিখ- ১২/০৬/২০২৬ খ্রিঃ।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]