গাইবান্ধায় র‌্যাবের অভিযানে বুদ্ধি-প্রতিবন্ধী ফুফুকে ধর্ষণের অভিযোগে দায়েরকৃত মামলায় ভাতিজা গ্রেফতার।

আপলোড সময় : ১২-০৬-২০২৬ ০৩:৫১:৩২ অপরাহ্ন , আপডেট সময় : ১২-০৬-২০২৬ ০৩:৫৫:৫১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক


গাইবান্ধায় র‌্যাবের অভিযানে বুদ্ধি-প্রতিবন্ধী ফুফুকে ধর্ষণের অভিযোগে দায়েরকৃত মামলায় ভাতিজা গ্রেফতার র‌্যাব প্রতিষ্ঠার পর থেকেই দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালনসহ অপহরণ, হত্যা, ধর্ষণ, রাহাজানিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এছাড়াও নারী ও শিশুদের প্রতি সহিংসতার মতো স্পর্শকাতর বিষয়গুলোতে র‍্যাব অত্যন্ত পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে থাকে। বাদী মোঃ শাহ আলমের দায়েরকৃত এজাহার থেকে জানা যায় যে, ভিকটিম একজন বুদ্ধি প্রতিবন্ধী মানুষ এবং ধৃত আসামি আতিকুর রহমান আতাব ভিকটিমের ভাতিজা। বাদী, ভিকটিম এবং ধৃত আসামি একই বাড়িতে বসবাস করে। গত ১৬/০৫/২০২৬ তারিখ বিকালে ভিকটিম বাড়ির টিউবওয়েলে গোসল করতে যায়।

তখন ধৃত আসামি ভিকটিমের মুখ চেপে ধরে টিউবওয়েল পাড়েই ধর্ষণ করতে থাকে। সে সময়, বাদীর বাচ্চা মেয়ে টিউবওয়েল পাড়ে এই ঘটনা দেখে চিৎকার দিলে ধৃত আসামি তার গলা চেপে ধরে। মেয়ের চিৎকার শুনে বাদীর স্ত্রী ঘটনাস্থলে আসলে ধৃত আসামি আতিকুর পালিয়ে তার ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। বাদীর স্ত্রীর চিৎকার শুনে বাদীসহ আশেপাশের লোকজন এসে অভিযুক্ত আতিকুরকে ঘরের মধ্যে আটক করে রাখে।


পরবর্তীতে ধৃত আসামির কাছের লোকজন বাদীর বাড়িতে এসে বাদীকে মারধর এবং ভাঙচুর করে ধৃত আসামিকে পালাতে সাহায্য করে। এই ঘটনায় ভিকটিমের ভাই বাদী হয়ে গত ১৭/০৫/২০২৬ তারিখে গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৯(১) ধারায় একটি ধর্ষন মামলা দায়ের করেন, যার মামলা নং-৩৩। ঘটনার পর থেকেই অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‍্যাব গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং আসামি গ্রেফতারে সচেষ্ট হয়।

এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-৩, র‌্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের একটি আভিযানিক দল ১২/০৬/২০২৬ তারিখ রাত আনুমানিক ০১.২০ ঘটিকায় গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানাধীন মিরাপাড়া ধৃত আসামির নিজ বসতবাড়ীতে অভিযান পরিচালনা করে নিজ ফুফুকে ধর্ষন মামলার এজাহারনামীয় প্রধান আসামি মোঃ আতিকুর রহমান @ আতাব (৫০), পিতা-মৃত হোসেন আলী, সাং-মিরাপাড়া, থানা- গোবিন্দগঞ্জ, জেলা- গাইবান্ধা’কে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও এই ধরণের প্রতিটি অপহরণ, হত্যা, ধর্ষণসহ সকল অপরাধ প্রতিরোধে র‌্যাবের প্রতিটি সদস্য দৃঢ়প্রত্যয়ের সাথে কাজ করছে এবং চলমান এই অভিযান অব্যাহত থাকবে। ...

মূলকপি স্বাক্ষরিত... বিপ্লব কুমার গোস্বামী অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]