কাউখালীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

আপলোড সময় : ১১-০৬-২০২৬ ১০:১১:০৪ অপরাহ্ন , আপডেট সময় : ১১-০৬-২০২৬ ১০:১৪:০৯ অপরাহ্ন
কাউখালী প্রতিনিধি

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশজুড়ে বাড়ছে ক্যাশলেস লেনদেনের কার্যক্রম। “লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ”—এই স্লোগানকে সামনে রেখে পিরাজপুরের কাউখালি উপজেলা পুবালী ব্যাংক উপ-শাখা পিএলসির উদ্যোগে বৃহস্পতিবার (১১জুন) সকাল সাড়ে ১১টায় বিশেষ সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়েছে।

কর্মসূচির মধ্য ছিল বর্ণাঢ্য র‍্যালি, বাংলা কিউআর কোড উদ্বোধন, পস মেশিন প্রদর্শনী এবং মতবিনিময় সভা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, পুবালী ব্যাংক পিএলসি রাজাপুর শাখার ম্যানেজার মোঃ মেহেদী হাসান।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কাউখালী থানার ওসি আনোয়ার হোসেন, পূবালী ব্যাংকের বরিশাল অফিসের এডিসি রিজোনাল ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম, কাউখালী শাখার ম্যানেজার মোঃ জাহিদুল ইসলাম, সোনালী ব্যাংকের ম্যানেজার মোঃ মনিরুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যাবসায়ী জিয়াউল হাসান নিক্সন, ব্যবসায়ী রফিকুল ইসলাম রফিক, রাকিব তালুকদার, অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব পালন করেন, অত্র প্রতিষ্ঠানের অফিসার মোঃ সাইফুল ইসলাম ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পুবালী ব্যাংক পিএলসি কাউখালি উপজেলা শাখার কর্মকর্তা-কর্মচারী, ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ক্যাশলেস লেনদেন ব্যবস্থার সম্প্রসারণের মাধ্যমে নিরাপদ, দ্রুত ও আধুনিক ব্যাংকিং সেবা নিশ্চিত করা সম্ভব হবে, যা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]