বোয়ালখালীতে মাছ ধরতে গিয়ে যুবকের মরদেহ উদ্ধার

আপলোড সময় : ১১-০৬-২০২৬ ০৯:০৬:৪৪ অপরাহ্ন , আপডেট সময় : ১১-০৬-২০২৬ ০৯:১০:০৯ অপরাহ্ন
এম মনির চৌধুরী রানা

বোয়ালখালীর রায়খালী খালে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়ায় আবুল কালামের (৩২) মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।

বৃহস্পতিবার (১১ জুন) বিকেল ৫টার দিকে রায়খালী খালের মোহনায় আবুল কালামের মরদেহ পাওয়া যায়। এর আগে গতকাল বুধবার (১০ জুন) দিবাগত রাত ১টার দিকে তিনি জাল নিয়ে মাছ ধরার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়েছিলেন। এরপর থেকে তার খোঁজ মিলছিলো না। নিহত আবুল কালাম বোয়ালখালী পৌরসভার ৮ নাম্বার ওয়ার্ডের পশ্চিম গোমদন্ডী মনুপাড়ার আবদুল মাজেদের ছেলে।

তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। আবুল কালামের ভাই জিসান জানান, বুধবার রাত ১টার দিকে রায়খালী খালের ঘাটকূল এলাকায় মাছ ধরার জন্য জাল নিয়ে ঘর থেকে বের হয়ে আবুল কালাম নিখোঁজ হন।

আজ বৃহস্পতিবার সকালে ঘরে না ফেরায় তার খোঁজে খাল ও নদীর বিভিন্ন স্থানে মাইকিং করা হয়। বিকেল ৫টার দিকে তার মরদেহ রায়খালী মোহনায় পাওয়া গেছে। তিনি আরও জানান, আবুল কালামের রায়খালী ঘাটকূল এলাকায় “শেষ বিদায় স্টোর” নামের একটি দোকান রয়েছে। এর পাশাপাশি সে খাল থেকে মাছ ধরতো।

বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ অলক চাকমা বলেন, খবর পেয়ে নিখোঁজ আবুল কালামের সন্ধানে খাল ও নদী এলাকায় উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। এর একপর্যায়ে বিকেল পৌনে ৫টার দিকে খাল থেকে তার মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছি।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]