সিরাজদিখানে ফার্মেসীতে দুর্ধষ চুরির ঘটনা ঘটেছে

আপলোড সময় : ১১-০৬-২০২৬ ০৮:০১:৫৯ অপরাহ্ন , আপডেট সময় : ১১-০৬-২০২৬ ০৮:০৫:৫৬ অপরাহ্ন
নাদিম হায়দার, স্টাফ রিপোর্টার

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার রশুনিয়া এলাকায় একটি ফার্মেসিতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা দোকানের চালের টিন কেটে ভেতরে প্রবেশ করে বিভিন্ন ধরনের ওষুধ চুরি করে নিয়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর দাবি, চুরি যাওয়া ওষুধের আনুমানিক মূল্য প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মোঃ নাজমুল হোসেন রিংকু (৪২) জানান, তিনি রশুনিয়া প্রাথমিক বিদ্যালয়ের পাশে অবস্থিত "মার্সাস মা মেডিসিন" নামে একটি ফার্মেসি দীর্ঘ প্রায় এক বছর ধরে পরিচালনা করে আসছেন। গত বুধবার (১০ জুন) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে তিনি দোকান বন্ধ করে বাড়িতে চলে যান।


পরদিন বৃহস্পতিবার (১১ জুন) সকাল সাড়ে ৮টার দিকে দোকানে এসে তিনি দেখতে পান, দোকানঘরের চালের টিন কেটে ভেতরে প্রবেশ করা হয়েছে এবং দোকানের মালামাল এলোমেলো অবস্থায় পড়ে আছে। পরে তিনি হিসাব করে দেখতে পান, দোকানে থাকা বিভিন্ন ধরনের মূল্যবান ওষুধ চুরি হয়ে গেছে।

তিনি আরও জানান, রাত সাড়ে ১১টা থেকে সকাল সাড়ে ৮টার মধ্যে যেকোনো সময়ে অজ্ঞাতনামা চোর বা চোরের দল এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ভিড় করেন। পরে বিষয়টি এলাকার গণ্যমান্য ব্যক্তিদের অবহিত করে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সিরাজদিখান থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলাউদ্দিন জানান,বিষয়টি আমার অবগত ছিলোনা লিখিত অভিযোগ পেলে ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। তারা এলাকায় রাতের নিরাপত্তা জোরদার এবং চোরদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]