ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদের জায়গা দখল করে বাড়ি-দোকান নির্মাণের অভিযোগ, সরেজমিনে পরিদর্শনে প্রশাসক

আপলোড সময় : ১১-০৬-২০২৬ ০৭:৩৭:০১ অপরাহ্ন , আপডেট সময় : ১১-০৬-২০২৬ ০৭:৪২:০০ অপরাহ্ন
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার পুনিয়াউট এলাকায় জেলা পরিষদের জায়গা দখল করে বাড়ি ও দোকান নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগের খবর পেয়ে জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি দেখতে পান, জেলা পরিষদের মালিকানাধীন জায়গার ওপর বাড়ি ও দোকান নির্মাণ করা হয়েছে। তবে অভিযুক্ত ব্যক্তিকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। এ সময় স্থানীয় বাসিন্দা ও প্রতিবেশীরা প্রশাসককে জানান, নির্মাণকাজের সময় তারা একাধিকবার বাধা দিলেও সংশ্লিষ্ট ব্যক্তি তা উপেক্ষা করে কাজ চালিয়ে যান।

সরেজমিন পরিদর্শনের সময় ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সিনিয়র সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাহীন, জেলা বিএনপির সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক কামাল আহমেদ, কেন্দ্রীয় যুবদলের সদ্য সাবেক কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ভিপি তাজুলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক আলহাজ সিরাজুল ইসলাম বলেন, “জেলা পরিষদের জায়গা দখলের তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গেই আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। দীর্ঘদিন ধরে বিভিন্ন অনিয়ম ও প্রভাব খাটিয়ে জেলা পরিষদের অনেক সম্পত্তি দখল করে বাড়ি, দোকান ও মার্কেট নির্মাণ করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। আমি দায়িত্ব গ্রহণের পর থেকে এসব অনিয়মের বিরুদ্ধে কাজ করে যাচ্ছি।”

তিনি আরও বলেন, “আমার দায়িত্বকালীন সময়ে জেলা পরিষদের কোনো সম্পত্তি দখল হতে দেওয়া হবে না। ইতোমধ্যে দখল হওয়া সকল জায়গা চিহ্নিত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

যারা অবৈধভাবে জেলা পরিষদের সম্পত্তি দখল করেছেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।” এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আলোচনা সৃষ্টি হয়েছে।

জেলা পরিষদের জায়গা দখলমুক্ত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]