হিলিতে বিপুল পরিমাণ নিষিদ্ধ সিরাপ উদ্ধার, দুইজনের বিরুদ্ধে মামলা

আপলোড সময় : ১১-০৬-২০২৬ ০৫:১৬:৫৪ অপরাহ্ন , আপডেট সময় : ১১-০৬-২০২৬ ০৫:১৯:৪৩ অপরাহ্ন
দিনাজপুর (হিলি), প্রতিনিধি

মোঃ সাকিব দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ সিরাপ উদ্ধার করেছে হাকিমপুর থানা পুলিশ।

বুধবার (১০ জুন) রাত আনুমানিক ১১টা ১৫ মিনিটে হাকিমপুর পৌরসভার ছাতনী (রাউতাড়া) গ্রামের একটি বসতবাড়িতে অভিযান পরিচালনা করে এসব সিরাপ জব্দ করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, ছাতনী (রাউতাড়া) গ্রামের মোঃ মাহফুজার রহমান মিলন (২৮)-এর বসতবাড়ি থেকে মোট ৫ হাজার ৩৭৬ বোতল জিনসা (শরবত জিনসিন) এবং ৭৬৮ বোতল একেএল-ওয়ান শরবত উদ্ধার করা হয়। জব্দকৃত এসব সিরাপের আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ২৬ হাজার ২৪০ টাকা।

হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাকির হোসেনের সূত্রে এবং থানার অফিসিয়াল প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, পুলিশের উপস্থিতি টের পেয়ে নিষিদ্ধ সিরাপ সরবরাহ ও বিক্রয়ের সঙ্গে জড়িত দুই আসামি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ফলে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পলাতক দুই ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তারা হলেন— হাকিমপুর (হিলি) পৌরসভার রাউতাড়া গ্রামের মোঃ গোলাম রসূলের ছেলে মোঃ মাহফুজার রহমান মিলন (২৮)। একই গ্রামের মৃত রইচ উদ্দিনের ছেলে মোঃ আরিফুল হাসান (৩৫)। বৃহস্পতিবার (১১ জুন

২০২৬) ঔষধ ও কসমেটিকস আইন, ১৪(১) ধারায় হাকিমপুর থানায় মামলা নং-১২/১১৬ রুজু করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মামলাটির তদন্তভার হাকিমপুর থানার এসআই (নিরস্ত্র) ওমর ফারুকের ওপর ন্যস্ত করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]