ইসলামের প্রকৃত আদর্শ মানুষের কাছে পৌছানোর হবিগঞ্জ দক্ষিণ অঞ্চল দায়িত্বশীল আনজুমান আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়া কর্মীদের দৃঢ়তার সাথে পালন করতে হবে - হযরত মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী.

আপলোড সময় : ১১-০৬-২০২৬ ১২:২৭:৪৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ১১-০৬-২০২৬ ১২:২৭:৪৬ পূর্বাহ্ন
সৈয়দ আখলাক উদ্দিন মনসুর শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধিব ঃ


বাংলাদেশ আনজুমান আল ইসলাহ'র সভাপতি হযরত মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী বলেন , তালামীযে ইসলামিয়া মকবুল সংগঠন । এ সংগঠন প্রতিষ্ঠা লগ্ন থেকে ছাত্র সমাজের মধ্যে ইসলামি আদর্শ প্রচারের মাধ্যমে একঝাঁক মর্দে মুমিন তৈরি করেছে । যারা বিশ্বের বিভিন্ন প্রান্তে পূর্ণ ইসলামের সাথে দ্বীনের খেদমতে আঞ্জাম দিচ্ছে এবং মানুষ তাদের মধ্যে গ্রহণযোগ্য নেতৃত্ব  খুঁজে পাচ্ছে। এ সংগঠন শিক্ষাঅঙ্গনে  শিক্ষার পরিবেশ বজায় রাখতে প্রাণ পণ চেষ্টা করে যাচ্ছে। তালামীযে ইসলামিয়া'র প্রায় অর্ধ শতাধিাক বছরের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় , সংগঠন কখনো বৃত্তিক কাজ করেনি এবং সর্বদা সকল অপশক্তির রক্ত চক্ষুকে উপেক্ষা করে আদর্শের উপর অবিরাম ছুটে চলছে । এ সংগঠন বাতিলের বিরুদ্ধে আপোষহীন থেকে আহলে সুন্নাত ওয়ালহ জামাআতের আকীদা ও বিশ্বাসকে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করছে।

আল্লাহ তাআলার মনোনীত সর্বোত্তম দ্বীন ইসলামের প্রকৃত বিশ্বাস ও প্রিয়নবী (সা.)এর সুমহান আদর্শ সমাজে প্রতিষ্ঠা , প্রচার ও প্রসারের লক্ষ্যে যুগেযুগে আউলিয়ার কিরাম নানা খিদমত আঞ্জাম দিয়ে গেছেন । যামানার মুজাদ্দিদ রঈসুল কুররা ওয়াল মুফাসসিরিন শামসুল উলামা হযরত আব্দুল লতিফ চৌধুরী  ফুলতলী ছাহেব কিবলাহ (র.)ও অন্যান্য ভূমিকা পালন করে স্থানীয় দায়িত্ব শীলদের নিয়ে   এই শিক্ষা তালামীযে ইসলামিয়া শামসুল আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.) থেকে লাভ করেছে । তাঁর উপর বহু ঝড় - ঝাপটা আসার পরেও কখনো তিনি রাসুল (সা.)এর আদর্শ থেকে বিন্দু মাত্র সরে যায়নি ; বরং সঠিক আকিদা - বিশ্বাস ও কুরআনে কারীমের বিশুদ্ধ তেলাওয়াত প্রচার করতে গিয়ে এই যমিনে তাঁর শরীরে রক্ত পর্যন্ত ঝাড়িয়েছেন। দ্বীনের জন্য তাঁর আত্বত্যাগের কারণেই তিনি মুজাদ্দিদে যামান এবং লক্ষ লক্ষ গোলাম মোস্তফা প্রেরণার উৎসে পরিণত হয়েছেন । তিনি আরো বলেন , ইসলামের সৌন্দর্য তখনই ফুটে উঠবে। যখন একজন মুসলমান তার মধ্যে ইসলামের আদর্শকে ধারণ করার মাধ্যমে নিজেকে গর্বিত মুসলমান হিসেবে পরিচয় দিবে।

প্রকৃত মুসলমান তৈরির কাজই তালামীযে ইসলামিয়া করে থাকে। ইসলামকে অপব্যাখ্যা করে এদেশে বহু ফিতনা সৃষ্টির অপচেষ্টা করা হয়েছিল , যার মুকাবিলা করে আউলিয়া কেরামগণ এদেশে আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকা উড্ডীন করেছেন । তালামীযে ইসলামিয়া কর্মীদের মানুষকে ঈমান ও আমল শিক্ষা দেয়া তথা ইসলামি আদর্শকে তাদের নিকট পৌঁছে দেয়ার এই দায়িত্বকে আরো দৃঢ়তা সাথে পালন করতে হবে । বাংলাদেশ আনজুমান আল ইসলাহ ও বাংলাদেশ আনজুমান তালামীযে ইসলামিয়া হবিগঞ্জ দক্ষিণ অঞ্চলে দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলেন ।

বুধবার (১০ জুন) দুপুরে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার পৌরশহরে থানা রোড এলাকায়  আল খলিফা কনভেনশন হলে হবিগঞ্জ দক্ষিণ অঞ্চল বাংলাদেশ আনজুমান আল ইসলাহ ও বাংলাদেশ  আনজুমান তালামীযে ইসলামিয়া আয়োজনে হাজারো উর্ধে কর্মীদের উপস্থিতিতে দায়িত্বশীল সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি কবির আহমেদ । উদ্বোধক ঢাকা আন্তজার্তিক অপরাধ ট্রাইবুনালের চীফ প্রসিকিউটর এডভোকেট মোঃ আমিনুল  ইসলাম , প্রধান আকর্ষণ ছিলেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. কামরুল হাসান তরফদার ।

হবিগঞ্জ দক্ষিণ অঞ্চল  দায়িত্বশীল সমাবেশ বাস্তবায়ন পরিষদের আহবায়ক মুফতি আহমদ কবির এর সভাপতিত্বে ও সদস্য সচিব মোহাম্মদ এহতেরামুল হক এর সঞ্চালনায় এবং অত্র সংগঠনের যুগ্ম আহবায়ক শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যায়ের সিনিয়র শিক্ষক মীর ইখলাছুর রহমান , তানযীলুল ওয়াল সুন্নাহর মডেল মাদ্রাসা পরিচালক হাফেজকারী মোশাহিদুর ইসলাম সহ অন্যান্যদের সহযোগিতায় সম্মেলনে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডক্টর মাওলানা মঈনুল ইসলাম পারভেজ ,  তালামীযে ইসলামি কেন্দ্রীয়  সাবেক সভাপতি মুফতি মাওলানা বেলাল আহমেদ , আনজুমান আল ইসলাহ হবিগঞ্জ জেলা সভাপতি মাওলানা ফরিদ উদ্দিন আহমেদ , তালামীয ইসলামিয়া  হবিগঞ্জ জেলা সভাপতি ফয়েজ আহমেদ নোমান , মাধবপুর উপজেলা আনজুমান আল ইসলাহ সভাপতি কাজী আলা উদ্দিন ,বাহুবল উপজেলা আনজুমান আল ইসলাহ সভাপতি মাওলানা আব্দুর রহিম , মাওলানা আনোয়ার হোসেন সালেহী, দাউদনগর বাজার সাবেক খতিব মুফতি মাওলানা নূরুনবী , মুফতি মাওলানা আবুল হাসিম, আলী রাব্বি রতন, ছাদেকুর রহমান ছাদেক,  আনজুমান আল ইসলাহ কেন্দ্রীয় সদস্য ও মাধবপুর উপজেলা  শিল্পপতি জসিম উদ্দিন চৌধুরী , শায়েস্তাগঞ্জ উপজেলা আনজুমান আল ইসলাহ উপদেষ্টা ও বিশিষ্ট সাংবাদিক সৈয়দ আশরাফ উদ্দিন মামুন , শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবিদুর রহমান । এসময় সংগঠনের হবিগঞ্জ দক্ষিণ অঞ্চল সংগঠনের  দায়িত্বশীল শাখা  সহ জেলার  অন্যান্য উপজেলা সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]