কুড়িগ্রামে র‍্যাবের অভিযানে ১৯.৫ কেজি গাঁজাসহ ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

আপলোড সময় : ১০-০৬-২০২৬ ০৮:৫৭:৩৬ অপরাহ্ন , আপডেট সময় : ১০-০৬-২০২৬ ০৮:৫৭:৩৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক



 কুড়িগ্রামে র‍্যাবের অভিযানে  ১৯.৫ কেজি গাঁজাসহ ০৩ জন  মাদক ব্যবসায়ী গ্রেফতার।
 
'বাংলাদেশ আমার অহংকার'-এই মূলমন্ত্রকে ধারণ করে এলিট ফোর্স র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে আসছে। র‌্যাব-১৩, রংপুর এর দায়িত্বপূর্ণ এলাকা মাদকমুক্ত করতে র‍্যাবের প্রতিটি সদস্য সর্বোচ্চ আন্তরিকতা এবং পেশাদারিত্বের সাথে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
 
সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি, র‍্যাব-১৩, রংপুর এর একটি আভিযানিক দল  ১০/০৬/২০২৬ তারিখ সকাল ০৭.৪৫ ঘটিকার সময় কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানাধীন ০১ নং নাওডাঙ্গা ইউনিয়ন এর অন্তর্গত  কুরুষা ফেরুষা গ্রামস্থ ধৃত আসামি মোঃ সাজু মিয়া (২৫), পিতা-মো:আমিনুল ইসলাম এর বসত বাড়ীতে অভিযান পরিচালনা করে বসত ঘরে ভুট্টার খড়ির মধ্যে প্লাস্টিকের বস্তার মধ্যে রক্ষিত ১৫ কেজি গাঁজা এবং ধৃত অপর ০২ আসামির হেফাজতে থাকা ০৪.৫ কেজি গাঁজাসহ মোট ১৯.৫ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা জব্দসহ মাদক ব্যবসায়ী ০১। মোঃ সাজু মিয়া (২৫), পিতা-মোঃ আমিনুল ইসলাম, মাতা-মোছাঃ গোলবাহার, ০২। মোঃ রফিকুল ইসলাম (৪৫), পিতা- মৃত আছান খন্দকার, মাতা- মৃত হামিদা বেগম এবং ০৩। শ্রীমতি জোসনা রানী (৩৫), স্বামী- শ্রী সুধাংশু রায়, পিতা- শ্রী মনভোলা বর্মন, সকল সাং-কুরুষাফেরুষা, ইউনিয়ন- নাওডাঙ্গা, থানা-ফুলবাড়ী, জেলা-কুড়িগ্রাম’দেরকে গ্রেফতার করতে সক্ষম হয়।
 
পরবর্তী কার্যক্রমের জন্য আসামি এবং জব্দকৃত আলামত সমূহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে। 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]