​যাত্রাবাড়ী থানাধীন সায়দাবাদ এলাকায় ৩ বছরের শিশুকে ধর্ষনের চেষ্টা ও আসামি গ্রেফতার।

আপলোড সময় : ১০-০৬-২০২৬ ০৮:০৪:০৩ অপরাহ্ন , আপডেট সময় : ১০-০৬-২০২৬ ০৮:০৪:০৩ অপরাহ্ন


স্টার্ফ রিপোর্টার: ইউনুস হোসেন রনি 

 যাত্রাবাড়ী থানাধীন সায়দাবাদ আর কে চৌধুরী কলেজ রোড সংলগ্ন, তারা বিল্ডিং এর পাশে সাদু মিয়ার বাড়িতে অদ্য ০৫/০৬/২০২৬ ইং রোজ শুক্রবার বিকাল ১৭:৩০ ঘটিকার সময় ৩ বছরের একটি শিশুকে আখিল আলী (৩৫) নামের ব্যাক্তি  ধর্ষনের চেষ্টা করছে।আসামী আখিল আলী ও ভিকটিম পাশাপাশি বাসায় একত্রে দীর্ঘদিন বসবাস করে আসছেন। ভিকটিমের মা ময়না সরকার ২য় তলা থেকে নিচে আসলে ধর্ষনকারি আখিল আলী বাচ্চাটিকে প্রথমে তার রোমে নিয়ে আসে,এবং পরে বাচ্চাটিকে উলঙ্গ করে ফেলে,হঠাৎ বাচ্চাটি চিৎকার করলে ভিকটিমের মা ময়না সরকার দৌড়ে উপরে চলে আসে এবং দেখতে পায় যে বাচ্চাটি সম্পূর্ণ উলঙ্গ আবস্থায় কান্না করছে।

পরে সে চিৎকার দিলে পাশবর্তী মানুষ এসে জমা হয়। পরবর্তীতে যখন সবাই বিষয়টি অবগত হয় তখন ভিকটিম শিশু বাচ্চাটির লজ্জা স্থান চেক করে দেখা যায় যে, লজ্জা স্থানে চারদিকে তেল মাখানো অবস্থায় দেখতে পায়। পরবর্তীতে উপস্থিত সবাই বিষয়টি জানার পর আসামি আখিল আলীকে দরজা খুলতে বলা হলে সে দরজা খুলে না এবং প্রায় ১৫ মিনিট পর দরজা খোলে। সাথে সাথে উপস্থিত লোকজন তাকে মারধর করে।
 

পরবর্তীতে ৯৯৯ এর মাধ্যমে যাত্রাবাড়ী থানার ডিউটি অফিসাকে অবগত করিলে,এসআই সৌমিত্র সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে আসামিকে উদ্ধার করে।এবং চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতলে নিয়ে যাওয়া হয়। চিকিৎসা শেষে আসামীকে থানা হাজতে পুলিশ হেফাজতে আটক  রাখেন,বর্তমান আসামী যাত্রাবাড়ী থানা হাজতে আছে। বিভিন্ন তথ্য মতে জানা যায় যে আসামী,আর,কে চৌধুরী কলেজ রোডে গলির ভিতর আনু মিয়ার খাবার হোটেলে কাজ করেন।সর্বশেষ তথ্য মতে এই বিষয়ে মামলার প্রসেসিং হচ্ছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]