​গলাচিপায় এক রাতে পৌর এলাকায় ৪ দোকানে চুরি -আতঙ্কে ব্যবসায়ীরা

আপলোড সময় : ১০-০৬-২০২৬ ০৩:৫৭:৩৪ অপরাহ্ন , আপডেট সময় : ১০-০৬-২০২৬ ০৩:৫৭:৩৪ অপরাহ্ন
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি

গলাচিপা পৌর এলাকার সদর রোডে দোকানের শার্টার ভেঙ্গে কাপড়ের দোকানসহ ৪টি দোকানে দুধর্ষ চুরি সংঘটিত হয়েছে।এ ঘটনায় ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে পড়েছেন।  ঘটনাটি ঘটেছে গলাচিপা উপজেলার পৌর এলাকার সদর রোডে। এ ঘটনায় সংঘবদ্ধ চোরদল নগদ টাকাসহ অন্তত ১০ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে। এ ঘটনায় দোকান প্রিয়াংকা ক্লথ স্টোরের মালিক ববিতা রাণী  বাদী হয়ে গলাচিপা থানায় একটি অভিযোগ দায়ের করেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে।

দোকান মালিকদের সূত্রে জানা গেছে, বুধবার সকাল ৫টার দিকে গলাচিপা উপজেলার পৌর এলাকার সদর রোড, কালিবাড়ি রোড ও থানা রোডসহ ৪ টি দোকানে দুধর্ষ চুরি সংঘটিত হয়েছে। চুরি হওয়া দোকানগুলো হলো সদর রোডের প্রিয়াংকা ক্লথ স্টোর, কালিবাড়ি রোডের জয় স্টোর এন্ড বড়শি ঘর, খেয়াঘাটের হাবিব স্টোর ও থানা মসজিদ সংলগ্ন শংকরের পানের দোকান।

প্রিয়াংকা ক্লোথ স্টোরের মালিক ববিতা রাণী জানান,  তার দোকানের কর্মচারী আনন্দ দেবনাথসহ অন্যদেরকে নিয়ে বুধবার সকালে দোকান খুলতে এসে দোকানের শাটার খোলা দেখতে পায়। এ সময় তারা পাশের দোকানের অজিতকে নিয়ে সবাই মিলে একসাথে অন্য শাটারের তালা খুলে দোকানের ভেতরে ঢোকে। দোকানে ঢোকার পরে ভিতরের  মালামাল এলোমেলো দেখতে পায়। পরে দোকানের পিছনে দেখেন যেখানে থ্রিপিস কাপড় রাখা ছিলো সেগুলো অধিকাংশই নাই। 

প্রিয়াংকা ক্লথ স্টোরের দোকান কর্মচারী আনন্দ দেবনাথ জানায়, লুঙ্গি শাড়ি থ্রি পিচ এবং নগদ টাকা ও বাটন মোবাইল চুরি করে নিয়ে যায়। এতে প্রায় ৫ লাখ টাকার মালামাল চুরি হয়। 

সদর রোডের কাপড়ের দোকান প্রিয়াংকা ক্লথ স্টোরের সিসিটিভি ফুটেজে দেখা যায়, চোর দল দোকানের শাটার ভেঙ্গে ভিতরে ঢুকে ক্যাশ কাউন্টার থেকে টাকা ও কাপড় নিয়ে রাস্তায় ৫ জনের একটি দল পিঠে টুকরি ও ব্যাগ নিয়ে হেটে যায়। 

এ প্রসঙ্গে গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. ইমতিয়াজ আহমেদ বলেন, আইনগত প্রক্রিয়া চলমান আছে। আমরা তদন্ত অব্যাহত রেখেছি।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]