রংপুরের গঙ্গাচড়ায় গৃহবধূ ধর্ষণ মামলার আসামি র‌্যাবের হাতে গ্রেফতার ।

আপলোড সময় : ১০-০৬-২০২৬ ০১:৪৭:৩৯ অপরাহ্ন , আপডেট সময় : ১০-০৬-২০২৬ ০১:৪৭:৩৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক


পুরের গঙ্গাচড়ায় গৃহবধূ ধর্ষণ মামলার আসামি র‌্যাবের হাতে গ্রেফতার ।
 
র‌্যাব প্রতিষ্ঠার পর থেকেই দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালনসহ অপহরণ, হত্যা, ধর্ষণ, রাহাজানিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এছাড়াও নারী ও শিশুদের প্রতি সহিংসতার মতো স্পর্শকাতর বিষয়গুলোতে র‍্যাব অত্যন্ত পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে থাকে।

বাদী মোঃ সাইদুল ইসলাম এর দায়েরকৃত এজাহার থেকে জানা যায়, ভিকটিম বাদীর স্ত্রী। ঘটনার দিন গত ১৯/০২/২০২৬ তারিখ রাত্রি অনুমান ০৮.০০ ঘটিকার দিকে বাদী গঙ্গাচড়া থানার ধনতোলা বাজারে নিজের চায়ের দোকানে ব্যবসা করছিলেন। ভিকটিম তার বাড়িতে শুয়ে থাকাবস্থায় ধৃত আসামি মোঃ হাবিবুর রহমান ভিকটিমের বসতঘরে চুপিসারে প্রবেশ করে ভিকটিমের মুখ চেপে ধরে তার শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেয়  এবং এক পর্যায়ে ভিকটিমের পরিধেয় কাপড় ছিড়ে ফেলে জোরপূর্বক ধর্ষণ করে।


 ভিকটিম কোনমতে আসামির হাত মুখ থেকে সরিয়ে চিৎকার দিলে বাদীর পরিবারের লোকজনসহ প্রতিবেশীরা ভিকটিমের বাড়িতে এসে আসামি হাবিবুরকে হাতেনাতে আটক করে একটি ঘরে আবদ্ধ করে রাখে। এই ঘটনা লোকমুখে ছড়িয়ে পড়লে ধৃত আসামির পিতা-মাতা অজ্ঞাত আরো কিছু লোকজন নিয়ে বাদীর বাড়িতে আসে এবং বাদীর পরিবারের লোকজনের সাথে বাকবিতন্ডা শুরু করে। একপর্যায়ে, ধৃত আসামির পরিবারের লোকজন বাদীকে মারধোর করে তার ঘরের দরজা ভেঙ্গে ধৃত আসামি হাবিবুরকে ঘটনাস্থল থেকে নিয়ে চলে যায়। উক্ত ঘটনায় গত ২১/০২/২০২৬ তারিখে  ভিকটিমের স্বামী মোঃ সাইদুল ইসলাম বাদী হয়ে গঙ্গাচড়া মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(ক)(১); তৎসহ পেনাল কোডের ১৪৩/৪৪৮/৩২৩/৫০৬/১০৯ ধারায় জোরপূর্বক ধর্ষণ এবং সংঘবদ্ধ অনধিকার প্রবেশ করে মারধর করার অভিযোগে একটি মামলা দায়ের করেন। যার মামলা নং-২১। 
৩। ঘটনার পর থেকেই গ্রেফতার এড়াতে আসামিগণ চতুরতার সাথে আত্মগোপনে ছিলো। ঘটনার গুরুত্ব বিবেচনায় অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‍্যাব গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং আসামি গ্রেফতারে সচেষ্ট হয়।
 
এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি, র‍্যাব-১৩, রংপুর এর একটি আভিযানিক দল ১০/০৬/২০২৬ তারিখ রাত ০২.১০ ঘটিকার সময় রংপুর জেলার গঙ্গাচড়া থানাধীন ধনতলা বাজার কলাবাড়ি ০৫ নং ওয়ার্ডের দক্ষিণ বেতগাড়ী গ্রামে অভিযান পরিচালনা করে ধর্ষণ মামলার এজাহারনামীয় প্রধান আসামি ১। মোঃ হাবিবুর রহমান(২৫), পিতা- মোঃ নয়া মিয়া সাং- দক্ষিণ বেতগাড়ী, কলাবাড়ী, থানা- গংগাচড়া, জেলা-রংপুর 'কে গ্রেফতার করতে সক্ষম হয়।
 
পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও এই ধরণের প্রতিটি অপহরণ, হত্যা, ধর্ষণসহ সকল অপরাধ প্রতিরোধে র‌্যাবের প্রতিটি সদস্য দৃঢ়প্রত্যয়ের সাথে কাজ করছে এবং চলমান এই অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]