​উজিরপুরে দুটি পরিবহনের মুখোমুখী সংঘর্ষ: আহত ৩০

আপলোড সময় : ১০-০৬-২০২৬ ১২:২১:৪৬ অপরাহ্ন , আপডেট সময় : ১০-০৬-২০২৬ ১২:২১:৪৬ অপরাহ্ন

রাহাদ সুমন,বরিশাল প্রতিবেদক :

ঢাকা-বরিশাল মহাসড়কের নতুন শিকারপুর ও সোনার বাংলা বাজার এলাকার মধ্যবর্তীস্থানে যাত্রীবাহি হানিফ ও বাউফল পরিবহনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে।
 
মঙ্গলবার দিবাগত মধ্যরাতে বৃষ্টি চলাকালীন সময়ে সংঘটিত এ দুর্ঘটনায় প্রায় ৩০ জন যাত্রী আহত হয়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করেছেন। তাৎক্ষনিকভাবে আহতদের পরিচয় পাওয়া যায়নি। 

দুর্ঘটনায় পরিবহন দুটির সামনের অংশে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন গৌরনদী হাইওয়ে থানার ওসি মোহাম্মাদ মহসীন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]