আর্থিক সহযোগিতা চান রায়গঞ্জের দরিদ্র শাহ আলী

আপলোড সময় : ০৯-০৬-২০২৬ ১২:৪৫:২৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৯-০৬-২০২৬ ১২:৪৫:২৯ পূর্বাহ্ন

মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ, সিরাজগঞ্জ:

অসুস্হ স্ত্রী নিয়ে জরাজীর্ণ ভাঙ্গা ঘরেই মানবেতর জীবন-যাপন করছেন সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার ৮ নং পাঙ্গাসী ইউনিয়নের শ্রীদাসগাতী গ্রামের অসুস্থ দরিদ্র মোঃ শাহ আলী। গতকাল শাহ আলী ও তার সহধর্মিণী বানু বেগমের সাথে কথা হলে তারা বলেন, আমরা ঘরে বাইরে দুজনই অসুস্থ। আমাদের দেখার মতো এক মহান আল্লাহ ছাড়া আর কেউ নেই। জরাজীর্ণ ভাঙ্গা ঘরে অধিকাংশ সময়ে না খেয়ে দিন পার করতে হয়। এক মাত্র ছেলের কিছু উপার্জনে কোনোরকমে চলছে তাদের সংসার।

 প্রতিবেশি মোঃ মজিবুর রহমান দোকানদার বলেন, আমার জানা মতে, অসুস্থ বানু বেগম ও তার স্বামী মোঃ শাহ আলী অনেক কস্টে আছেন। আমাদের গ্রামে এদের মতো অসহায় আর কেউ নেই। এদের পাশে সমাজের বিত্তবানদের এগিয়ে আসা উচিৎ বলে মনে করেন অনেকেই। এমতাবস্থায় উপজেলা প্রশাসন সহ দেশ ও দেশের বাইরে থাকা বিভিন্ন মানবিক সংগঠন তথা সমাজের বিত্তবানদের নিকট আর্থিক সহযোগিতা চেয়েছেন উপজেলার শ্রীদাসগাতী গ্রামের অসুস্থ দরিদ্র মোঃ শাহ আলী ও তার অসুস্থ সহধর্মিণী বানু বেগম।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]