​লালমনিরহাটে এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যা, বাড়িঘর ভাঙচুর ।।

আপলোড সময় : ০৯-০৬-২০২৬ ১২:০২:২৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৯-০৬-২০২৬ ১২:০২:২৬ পূর্বাহ্ন

একরামুল হক একরাম,লালমনিরহাট প্রতিনিধিঃ

লালমনিরহাটের আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নের বালাটারী এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় লাদেন (১৪) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, (৮জুন) সোমবার সন্ধ্যায় বালাটারী এলাকার আশরাফের ছেলে লাদেনের সঙ্গে একই ইউনিয়নের দাসপাড়া এলাকার জুয়েলের ছেলে রকির (১৮) বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে ওই বিরোধকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, বাকবিতণ্ডার এক পর্যায়ে রকি ধারালো অস্ত্র দিয়ে লাদেনকে আঘাত করলে সে গুরুতর আহত হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে দাসপাড়া এলাকায় কয়েকটি বাড়িঘরে ভাঙচুরের ঘটনাও ঘটে বলে অভিযোগ উঠেছে। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ বিষয়ে আদিতমারী থানার পুলিশ জানায়, ঘটনার তদন্ত চলছে। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]