​রাজশাহীতে বিজিবির অভিযানে হেরোইন ও ট্যাপেনটাডল জব্দ

আপলোড সময় : ০৮-০৬-২০২৬ ১০:০৯:৪৩ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-০৬-২০২৬ ১০:০৯:৪৩ অপরাহ্ন
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:


রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) সীমান্ত এলাকায় পৃথক দুইটি অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছে।
 
সোমবার (৮ জুন)রাত ৯টায় ১ বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজিবি জানায়, সোমবার (৮ জুন) ভোর সাড়ে ৪টার দিকে চারঘাট বিকল্প বিওপির একটি টহল দল চারঘাট থানার গোপালপুর এলাকায় অভিযান চালিয়ে ৮৮ পিস ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট ও ১০০ পিস অ্যাম্বোলেভ-এলএম ট্যাবলেট জব্দ করে।
 
এর আগে রাত সাড়ে ১২টার দিকে প্রেমতলী বিওপির একটি আভিযানিক দল গোদাগাড়ী উপজেলার নৌকার ঘাট এলাকার পদ্মা নদীর চর সংলগ্ন স্থানে অভিযান চালিয়ে ২০০ গ্রাম ভারতীয় হেরোইন জব্দ করে।

বিজিবি জানিয়েছে, মাদকদ্রব্যগুলো পরিত্যাক্ত অবস্থায় জব্দ করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে চারঘাট মডেল থানা ও গোদাগাড়ী থানায় জমা দেওয়া হয়েছে বলেও জানায় (১ বিজিবি)।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]