বদরগঞ্জে গর্ভবতী নারীকে মারধরের অভিযোগ উঠেছে ভাতিজার বিরুদ্ধে।হাসপাতালে ভর্তি।

আপলোড সময় : ০৮-০৬-২০২৬ ০৬:০৬:৩৫ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-০৬-২০২৬ ০৬:০৬:৩৫ অপরাহ্ন
 
রানা ইসলাম বদরগঞ্জ রংপুর 
 
রংপুরে বদরগঞ্জে ছয়মাসের গর্ভবতী নারীকে মারধরের অভিযোগ উঠেছে আপন ভাতিজার বিরুদ্ধে। এঘটনায় ভুক্তভোগী স্বামী  ওলিউল্লাহ থানায় ভাতিজা রাসেল মিয়া সহ চারজনের নামে লিখিত অভিযোগ দায়ের করেছেন।এমন অমানবিক ঘটনা ঘটেছে রবিবার ৭ জুন উপজেলা মধুপুর ইউনিয়ন নাওপাড়া গ্রামে। মারধরের সময় আরো উপস্থিত ছিলেন রহিম,আফরু,মর্জিনা বেগম।গর্ভবতী ঐ নারী তীব্র ব্যাথা নিয়ে  উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
 
থানায় লিখিত অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, অভিযুক্ত রাসেল আর ওলিউল্লাহ সম্পর্কে চাচা ভাতিজা।রাসেলের পিতার নাম রহিম।তাদের পৈতৃক সূত্রে পাওয়া বসতবাড়ি এক সঙ্গে। ঘটনার দিনে ওলিউল্লাহ সাংবাদিক কে বলেন,আমার প্রথম স্ত্রী সন্তান   ফায়জুল তার নিজ বসতবাড়ি উঠলে  রাসেলসহ তারা বাধা,দেয়। এসময় আমার দ্বিতীয় স্ত্রী  শম্পা বেগম ছয় মাসের গর্ভবতী তিনি মারধরের সময়এগিয়ে এলে তাকে ধাক্কা মেরে ফেলে দে।পরবর্তীতে তারা একজোট হয়ে আমার ঘরের সব আসবাবপত্র ভাঙচুর করে। বাক্সে  থাকা, টাকা পয়সা লুট করে নিয়ে যায়।
 
ওলিউল্লাহ বৃদ্ধা মা বলেন,তারা লাঠি নিয়ে   আসি আমার নাতিকে মারধর করে।তারপর জিনিসপত্র ভাংচুর করে। 

 
হাসপাতালে চিকিৎসাধীন শম্পা বেগম বলেন, তারা আমার স্বামীর বসতবাড়ির অংশে লোভ পড়েছে।এজন্য তারা এ জঘন্য কাজ করছে।
 
নাওপাড়া গ্রামে রবিউল ইসলাম বলেন, ওলিউল্লাহ একজন অসহায় হতদরিদ্র মানুষ। তার স্ত্রী গর্ভবতী জেনেও তারা খুব মারধর করেছে।এটা আমি গ্রামবাসী হওয়ায় তাদের বিচার দাবি জানাই। 
 
অভিযোগ বিষয়ে রাসেল বাসায় গেলে তাকে পাওয়া যায়নি। এসময় তার পিতা রহিম বলেন,তাদের সব মিথ্যা ভিত্তিহীন অভিযোগ। তাদের বসতবাড়ি অংশ তারা থাকবে এখানে আমার কি করার আছে। আমার ভাই গর্ভবতী স্ত্রীকে মারধর করা হয়নি। তিনি আরো বলেন,ফাওজুল আমার ভাতিজা হয়।আমার বাসার রাইসকুকার নিয়ে জোড়াতালি তার দিয়ে রাইসকুকারের সংযোগ নিয়ে ভাত রান্না করলে। রাইস কুকার টি বিকট শব্দ হয়ে নষ্ট হয়ে যায়। এরপর আমার ভাতিজা ৫ থেকে ৬ দিন বাসায় থাকেন না।আমি তার ঘরে তালা মেরে দেই।পরে ৭ দিনপর  ফাওজুল বাসায় এসে তালা ভেঙে ঘরে ভিতরে ঢুকে ঘুমাতে যায়।এসময় আমি  আমার ছেলে তার ঘরে ঢুকে জানতে চায় রাইসকুকার নতুন তার দিয়ে মেরামত না করে দিয়ে কোথায় পালিয়ে ছিলি।
 
বদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ হাসান জাহিদ সরকার বলেন, ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি আমরা তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]