​ফুলবাড়ী সীমান্তে ভারতের পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী॥

আপলোড সময় : ০৮-০৬-২০২৬ ০৫:২১:৪৩ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-০৬-২০২৬ ০৫:২১:৪৩ অপরাহ্ন
মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ী ২৯ বিজিবি সীমান্তে ভারতের পুশইন ঠেকাতে কড়া নজরদারী| ভারতে সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) বিভিন্ন সীমান্ত দিয়ে আবারও ভারতীয় নাগরিকেরা বাংলা ভাষী হওয়ায় বাংলাদেশে জোর করে পাঠানোর চেষ্টা করছে| তারা সীমান্তে বিশৃঙ্খলা সৃষ্টি করার লক্ষ্যে এ কার্যক্রম চালাচ্ছে| ইতিমধ্যে তারা গত কয়েকদিনে দিনাজপুরের হিলি, পঞ্চগড়, ঠাকুরগাঁও সীমান্ত দিয়ে নারী, পুুরুষ ও শিশুদেরকে জোর করে পুশইন করছে বিএসএফ| তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কঠোর অবস্থান ও বাঁধার মুখে পুশইন করতে পারেনি বিএসএফ| এসব কারণে ফুলবাড়ী ২৯ বিজিবি  সীমান্ত এলাকায় কড়া নজরদারী রেখেছেন, যাতে করে ভারতীয় সীমান্ত রক্ষী বিএসএফ কোনো ভাবে অবৈধ্য পন্থায় জোর করে ভারতীয় নাগরিককে বাংলাদেশে পাঠাতে না পারে| 

ফুলবাড়ী ২৯ বিজিরি অধিনায়ক লে: কর্ণেল মোহাম্মদ আরিফ-উজ-জামান (পিএসসি) সাথে গতকাল সোমবার যোগাযোগ করা হলে তিনি জানান সীমান্তে বিজিবি কড়া নজর রাখছেন| যাতে করে ভারতীয় কোনো নাগরিক বাংলাদেশে প্রবেশ করতে না পারে , সেই সাথে চোরাচালান দমনে কঠোর অভিযান চালানো হচ্ছে| সীমান্ত রক্ষায় তিনি অটোল রয়েছেন| সার্বভৌমত্ব রক্ষায় এক ইঞ্চি জায়গা কোনো ভাবে ভারতকে ছেড়ে দেওয়া হবে না| তিনি দায়িত্বভার পাওয়ার পর সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন|

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]