কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিকাশ ও নগদ ব্যবসার আড়ালে অনলাইন ক্যাসিনো, জুয়ারি গ্রেফতার

আপলোড সময় : ০৮-০৬-২০২৬ ০৩:১১:২৭ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-০৬-২০২৬ ০৩:১১:২৭ অপরাহ্ন
 
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-
 
 
কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলায় বিকাশ ও নগদ ব্যবসার আড়ালে অনলাইন ক্যাসিনো পরিচালনার অভিযোগে মোঃ মোস্তাক মিয়া (৩৪) নামে এক জুয়ারিকে গ্রেফতার করেছে পুলিশ।
 
রোববার (৭ জুন) রাত সাড়ে ১০টার দিকে কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার আন্ধারিঝাড় ইউনিয়নের বীর বারুইটারি গ্রামের কাস্টমস মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আটক মোঃ মোস্তাক মিয়া ওই এলাকার মোঃ আব্দুল মালেকের ছেলে। 
 
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানে মোঃ মোস্তাক মিয়ার দোকান থেকে নগদ ২৯ হাজার টাকা, অনলাইন জুয়ার কাজে ব্যবহৃত ৫টি মোবাইল ফোন এবং একটি ল্যাপটপ জব্দ করা হয়।
 
কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ মুনতাসির মামুন মুন জানান, আটক মোস্তাক দীর্ঘদিন ধরে তার এজেন্ট ব্যবসার আড়ালে অন্তত ১০ থেকে ১১টি অনলাইন জুয়ার ওয়েবসাইট পরিচালনা করে আসছিলেন। এসব সাইটে নিবন্ধিত সদস্যরা মোস্তাকের মাধ্যমেই জুয়ার টাকা লেনদেন করত। গোপন সংবাদের ভিত্তিতে দীর্ঘদিনের ছায়া তদন্ত শেষে তাকে আটক করা হয়েছে।
 
তিনি আরও জানান, আটককৃত আসামির বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন-২০২৬-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। সোমবার তাকে আদালতে পাঠানো হবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]