রাজশাহী মহানগর ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

আপলোড সময় : ০৮-০৬-২০২৬ ০১:৫০:২৮ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-০৬-২০২৬ ০১:৫০:২৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
 
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে রাজশাহী মহানগর ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ জুন) সাড়ে ১১ টার দিকে রাজশাহী মহানগর ছাত্রদলের আওতাধীন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে  বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে রাজশাহী কলেজ ক্যাম্পাসের পদ্ম পুকুরের সামনে বৃক্ষরোপণ করা হয়। এ সময় শিক্ষার্থীদের মাঝে পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধি এবং বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানানো হয়।
 
এ বিষয়ে রাজশাহী মহানগর ছাত্রদলের  সিনিয়র যুগ্ম আহবায়ক  মোঃখালিদ বিন ওয়ালিদ (আবির) বলেন,  পরিবেশ রক্ষা শুধু সরকারের একার দায়িত্ব নয়, এটি আমাদের সকলের নৈতিক ও সামাজিক দায়িত্ব। জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্ব আজ নানাবিধ চ্যালেঞ্জের মুখোমুখি। 
তিনি আরো বলেন, একটি সবুজ, নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তাই আমরা শুধু গাছ লাগানোর মধ্যেই সীমাবদ্ধ থাকতে চাই না, বরং নতুন প্রজন্মের মাঝে পরিবেশ সচেতনতা সৃষ্টি এবং লাগানো গাছের সঠিক পরিচর্যা নিশ্চিত করার আহ্বান জানাই।
 
এসময় উপস্থিত ছিলেন রাজশাহী কলেজ ছাত্রদলের  সদস্য সচিব আমিনুল ইসলাম , যুগ্ম আহ্বায়ক রাশিকুজ্জামান প্রীতম, ছাত্রনেতা জাহিদ হাসান, নেহাল আহমেদ রায়হান, সারোয়ার আলম সাফি, জুবায়ের রশিদ, রুহুল আমিন, নেওয়াজ শরীফ সৌরভ, ফারহান হোসেন কেলভিন সহ রাজশাহী কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]