​কেন্দুয়ায় বিচারাধীন জমি নিয়ে ঘরবাড়ি ভাঙচুরের অভিযোগ, সংবাদ সম্মেলনে নিরাপত্তা ও বিচার দাবি

আপলোড সময় : ০৮-০৬-২০২৬ ০১:২২:০৪ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-০৬-২০২৬ ০১:২২:০৪ অপরাহ্ন

স্টাফ রিপোর্টারঃ

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় বিচারাধীন জমি নিয়ে প্রভাবশালীদের বিরুদ্ধে ঘরবাড়ি ভাঙচুর, গাছপালা কেটে ফেলা এবং হামলার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী লক্ষ্মী রাণী ও তার ছেলে উজ্জ্বল।

সোমবার (৮ জুন) দুপুরের দিকে কেন্দুয়া প্রেসক্লাব সন্মেলন কক্ষে লিখিত বক্তব্যে তারা অভিযোগ করেন, গত শনিবার দিগদাইর এলাকার নাসির খন্দকার, বাট্টা এলাকার শাহীন আলম ও রুবেল ভূঁইয়া এবং চিতলিয়া এলাকার গোলাম মোস্তফাসহ তাদের সহযোগীরা কোনো পূর্ব নোটিশ ছাড়াই লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে তাদের পৈত্রিক ভিটেমাটিতে হামলা চালায়। এ সময় বসতঘর ভাঙচুর করে এবং রোপণ করা বিভিন্ন ফলদ গাছ কেটে ফেলে।

বিজ্ঞ আদালতে মামলা (নং-২১৬, অন্যপ্রকার) বিচারাধীন রয়েছে। এর আগে তাদের বিরুদ্ধে দায়ের করা উচ্ছেদ মামলা আদালত খারিজ করে দিলেও প্রতিপক্ষ আদালতের প্রতি তোয়াক্কা না করে জোরপূর্বক দখল ও ভাঙচুর চালিয়েভুক্তভোগীরা জানান, মোট ৮৬ শতাংশ জমি নিয়ে বর্তমানে ছে বলে অভিযোগ করেন তারা।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, ঘটনার পর স্থানীয় থানায় অভিযোগ করতে গেলেও তারা কোনো সহযোগিতা পাননি। বরং পুলিশের পক্ষ থেকে তাদের সঙ্গে অমানবিক আচরণ করা হয়েছে বলে দাবি করা হয়।

এ ঘটনায় দোষীদের দ্রুত গ্রেপ্তার, সুষ্ঠু বিচার এবং ভুক্তভোগী পরিবারের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান লক্ষ্মী রাণী ও উজ্জ্বল। তারা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]