​দীর্ঘ বিরতি ভেঙে ‘ভালোবাসতে কি ভয় হয়’ নিয়ে ফিরছেন মেহরাব।

আপলোড সময় : ০৮-০৬-২০২৬ ১১:৩৭:০৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৮-০৬-২০২৬ ১২:০১:২১ অপরাহ্ন

 বিনোদন প্রতিবেদকঃ জাহিদ হাসান নিশান 

প্রায় এক দশকের নীরবতা ভেঙে আবারও কণ্ঠে সুর তুলছেন কণ্ঠশিল্পী মেহরাব। নতুন একক গান ‘ভালোবাসতে কি ভয় হয়’ নিয়ে সংগীতাঙ্গনে প্রত্যাবর্তন করতে যাচ্ছেন এই শিল্পী। গানটি ঘিরে ভক্ত-শ্রোতাদের মাঝে ইতোমধ্যেই উত্তেজনা তৈরি হয়েছে।

২০০৫ সালে ‘ক্লোজআপ ওয়ান: তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতার মঞ্চ থেকেই মেহরাবের যাত্রা শুরু। প্রতিযোগিতায় তার স্বতন্ত্র গায়কী, গানের প্রতি নিষ্ঠা আর বৈচিত্র্যময় স্টেজ পারফরম্যান্স দ্রুতই দর্শকদের হৃদয় ছুঁয়ে যায়। অল্প সময়ের মধ্যেই তিনি সংগীতপ্রেমীদের কাছে আলাদা একটি অবস্থান তৈরি করে নেন।

‘ক্লোজআপ ওয়ান’-এর পর বেশ কিছু একক ও মিশ্র অ্যালবামে কাজ করেছেন মেহরাব। তার গানে সবসময়ই ছিল নিজস্বতার ছাপ। কিন্তু ব্যক্তিগত ব্যস্ততা ও পেশাগত কারণে গত কয়েক বছর তিনি নিয়মিত গানে ছিলেন না।

এবার সেই বিরতি ভেঙে নতুন ভাবনা, নতুন সুর আর পরিণত অভিজ্ঞতা নিয়ে ফিরছেন তিনি। আসন্ন গান ‘ভালোবাসতে কি ভয় হয়’ প্রসঙ্গে মেহরাব জানান, “দীর্ঘ সময় পর গান নিয়ে ফিরতে পেরে ভালো লাগছে। শ্রোতারা আমাকে যে ভালোবাসা দিয়েছেন, সেই ঋণ শোধ করার চেষ্টা করেছি নতুন গানে। আশা করি ‘ভালোবাসতে কি ভয় হয়’ সবার মন ছুঁয়ে যাবে।”

‘ক্লোজআপ ওয়ান’ মাতানো সেই মেহরাব ফিরছেন নতুন রূপে। বিরতির পর তার এই প্রত্যাবর্তন বাংলা গানের শ্রোতাদের জন্য নিঃসন্দেহে সুখবর।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]