​নালিতাবাড়ীতে প্রাইভেটকারে ১৯২ বোতল ভারতীয় মদসহ যুবক গ্রেফতার

আপলোড সময় : ০৭-০৬-২০২৬ ০৬:৪৫:৫৫ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-০৬-২০২৬ ০৬:৪৫:৫৫ অপরাহ্ন
হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি: 

শেরপুরের নালিতাবাড়ীতে একটি প্রাইভেটকার থেকে ১৯২ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় সালমান (৩০) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। ৭ জুন রবিবার ভোরে উপজেলার নয়াবিল ইউনিয়নের দাওধারা মিশন এলাকায় অভিযান চালিয়ে মদভর্তি প্রাইভেটকারটি জব্দ করা হয়। গ্রেফতারকৃত সালমান উপজেলার রাজনগর ইউনিয়নের বড়ডুবি গ্রামের মুজিবুর রহমানের ছেলে।

পুলিশ জানায়, সীমান্তবর্তী এলাকা থেকে একটি প্রাইভেটকারে করে ভারতীয় মদ পাচার করা হচ্ছে-এমন গোপন সংবাদের ভিত্তিতে নালিতাবাড়ী থানার একটি দল অভিযান চালায়। ভোর পাঁচটার দিকে দাওধারা ইসলামিক মিশন এলাকার পাকা সড়কে অবস্থান নিয়ে সন্দেহভাজন একটি প্রাইভেটকারের গতিরোধ করে পুলিশ।

পরে গাড়িটিতে তল্লাশি চালিয়ে ১৯২ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। একই সঙ্গে মদ পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয় এবং চালক সালমানকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে শেরপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফসান আল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার এবং একজনকে গ্রেফতারের পর দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]