মো, হারুন-উর-রশীদ,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. লিটন (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (৬ জুন) দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে উপজেলার ৬নং দৌলতপুর ইউনিয়নের জয়নগর গ্রামের রবিউল ইসলামের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যুতের তার চুরির সময় লিটন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে তার বাবা মো. ইছাহাক ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল আনুমানিক ১০টা ৩০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত লিটন উপজেলার জয়নগর (গড়পিং লাইন) এলাকার বাসিন্দা মো. ইছাহাক আলীর ছেলে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ শাহ জানান, বিষয়টি স্বীকার করে বলেন, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।