নিজস্ব প্রতিবেদক
রাজধানীর ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকা হতে পৃথক অভিযানে ০২ জন মাদক কারবারী’কে ১ কেজি ১৫ গ্রাম কুশ (হাইব্রিড গাঁজা)’সহ গ্রেফতার করেছে র্যাব-৩|
রাজধানীর ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকা হতে পৃথক অভিযানে ০২ জন মাদক কারবারী’কে ১ কেজি ১৫ গ্রাম কুশ (হাইব্রিড গাঁজা)’সহ গ্রেফতার করেছে র্যাব-৩|
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠা লগ্ন থেকে বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে| মাদক ব্যবসায়ী, অপহরণ, হত্যা, অস্ত্রধারী সন্ত্রাসী, জাল নোট ব্যবসায়ী, ছিনতাইকারী, চাঁদাবাজ, মানব পাচারকারী, প্রতারক এবং বিভিন্ন মামলার মৃত্যুদন্ড ও সাজাপ্রাপ্ত আসামিদের গ্রেফতার করে সাধারন জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে|
এরই ধারাবাহিকতায় র্যাব-৩ এর আভিযানিক দল কর্তৃক গত ০৬ জুন ২০২৬ তারিখ ১৯৫০ ঘটিকার সময় ঢাকা মহানগরীর ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকা সেভেন স্টার সুপার শপ এর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ক| মোঃ এনামুল হোসেন (২০), পিতাঃ মৃত বেলায়েত হোসেন, সাং- পাঁচগাছিয়া, থানাঃ ফেনী মডেল, জেলা-ফেনী’কে ১৫ গ্রাম কুশ (হাইব্রিড গাঁজা)’সহ ০১টি মোবাইল ফোন এবং ২২৫০ ঘটিকার সময় ঢাকা মহানগরীর ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকার ব্লক জে, রোড নং-৪, প্লট-২৩৭ (৭ম তলায়) বসুন্ধরা আবাসিক এলাকায় রুমের ভিতর অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী খ| মোঃ আরফান আহমেদ সামির (২৪), পিতাঃ মোঃ মনিরুজ্জামান লিটন, সাং-সাপাহার, থানাঃ সাপাহার, জেলাঃ নওগা’কে গ্রেফতার করতে সক্ষম হয়| গ্রেফতারের সময় তার হেফাজত হতে ১ কেজি কুশ (হাইব্রিড গাঁজা), যার আনুমানিক মূল্য পঁচিশ লক্ষ টাকা, ০১টি ডিজিটাল স্কেল, মাদকদ্রব্য বিক্রয়ের নগদ-৩,৯০,১৯০/- টাকা, মালেশিয়ান মুদ্রা-৬০ রিংগিত, ২১ ইউএস ডলার ও ০৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়|
প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও এজাহার সূত্রে জানা যায়, ধৃত আসামীদ্বয় দেশের বিভিন্ন এলাকা থেকে মাদকদ্রব্য কুশ (হাইব্রিড গাঁজা) ক্রয় করে নিজ হেফাজতে রেখে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন, হোয়াটসঅ্যাপ, ম্যাসেঞ্জার, ইনস্টাগ্রাম ইত্যাদি ব্যবহার করে অভিনব পদ্বতিতে রাজধানীর ভাটারা থানাসহ বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছে| গ্রেফতারকৃত আসামিদ্বয় পেশাদার মাদক ব্যবসায়ী বলে স্বীকার করেন| তারা অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬ (১) এর ১৯(ক) ধারায় অপরাধ করেছে|
ধৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে|