দিনাজপুরে র‌্যাবের অভিযানে ০৮ বছর বয়সী শারীরিক প্রতিবন্ধী শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার।

আপলোড সময় : ০৭-০৬-২০২৬ ০২:৫৯:১৩ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-০৬-২০২৬ ০২:৫৯:১৩ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরে র‌্যাবের অভিযানে ০৮ বছর বয়সী শারীরিক প্রতিবন্ধী শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার।
 
'বাংলাদেশ আমার অহংকার'- এই মূলমন্ত্রকে ধারণ করে এলিট ফোর্স র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন চাঞ্চল্যকর হত্যা, অপহরণ, ধর্ষণ, রাহাজানিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এছাড়াও নারী ও শিশুদের প্রতি সহিংসতার মতো স্পর্শকাতর বিষয়গুলোতে র‍্যাব অত্যন্ত পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে থাকে। 
 
বাদী মোঃ রাব্বিল আলামিন(২১) এর এজাহারসূত্রে জানা যায় যে, ভিকটিম আট বছরের একজন শারীরিক প্রতিবন্ধী শিশু।  ধৃত আসামি মোঃ মোকারম হোসেন (৫৫), ভিকটিমের প্রতিবেশী দাদা হয়। ভিকটিম শারীরিক প্রতিবন্ধি হওয়ায় ভিকটিমের পিতা-মাতা তাকে তার দাদির নিকট রেখে ঢাকায় পোশাক শ্রমিকের কাজ করেন। ভিকটিম শারীরিক প্রতিবন্ধি হওয়ায় প্রায়ই সময় একাকী বাড়ির বাহিরে ঘুরে বেড়ায়। এর সুবাদে  ধৃত আসামি ভিকটিমকে প্রায় সময়ই শরীরের বিভিন্ন জায়গায় স্পর্শ করে আসছিলো। ভিকটিম ঘটনার বিষয়ে বাদীকে বললে বাদী ধৃত আসামিকে ঐ ঘটনা থেকে বিরত থাকার জন্য নিষেধ করেন। ধৃত আসামি আরো ক্ষিপ্ত হয়ে গত ১০/০৫/২০২৬ তারিখ সকাল ০৮.২৫ ঘটিকায় ভিকটিম ঘাস কাটার জন্য বাড়ির বাহির হলে পূর্ব পরিকল্পিতভাবে ভিকটিমকে চকলেট দেওয়ার প্রলোভন দিয়ে বাড়ির পিছনে বাঁশ ঝাড়ে নিয়ে ভিকটিমকে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। যার ফলে ভিকটিম শারীরিকভাবে প্রচন্ড ব্যাথা অনুভব করায় কান্নাকাটি করতে করতে বাড়িতে এসে ভিকটিমের দাদি ও চাচাকে বিষয়টি সম্পর্কে অবগত করে। পরবর্তীতে ভিকটিমের চাচা বাদী হয়ে দিনাজপুর জেলা চিরিরবন্দর থানায় ধৃত আসামির বিরুদ্ধে ইং ১০/০৫/২০২৬ তারিখ ধারা- ৯(১) নারী ও শিশু নির্যাতন দমন আইনে ২০০০ (সংশোধন ২০২৫) এর একটি ধর্ষণ মামলা দায়ের করেন। যার মামলা নং-১১।
 
 ঘটনার পর থেকে গ্রেফতার এড়াতে আসামি চতুরতার সাথে আত্মগোপনে ছিলো। ঘটনার গুরুত্ব বিবেচনায় আসামি গ্রেফতারের লক্ষ্যে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‍্যাব গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং আসামি গ্রেফতারে সচেষ্ট হয়।
 
সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল ইং ০৭/০৬/২০২৬ তারিখ রাত ১২.১৯ ঘটিকার দিনাজপুর জেলার পার্বতীপুর থানাধীন ০৭ নং মোস্তফাপুর ইউপির ০৬ নং ওয়ার্ডের কুতুবপুর গ্রামের জনৈক মোঃ আব্দুল আজিজের বাড়িতে অভিযান পরিচালনা করে দিনাজপুর জেলার চিরিরবন্দর থানার ধর্ষণ মামলার আসামি ০১। মোঃ মোকারম হোসেন (৫৫), পিতা- মৃত হাছির উদ্দিন, সাং- চকমুসা (চেয়ারম্যান পাড়া), থানা- চিরিরিবন্দর, জেলা- দিনাজপুর'কে গ্রেফতার করতে সক্ষম হয়।
 
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে দিনাজপুর জেলার চিরিরবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও এই ধরণের প্রতিটি শিশু ধর্ষণ, অপহরণ, হত্যাসহ সকল অপরাধ প্রতিরোধে র‌্যাবের প্রতিটি সদস্য দৃঢ়প্রত্যয়ের সাথে কাজ করছে এবং চলমান এই অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]