গলাচিপায় ইয়াবাসহ লিটন গ্রেফতার

আপলোড সময় : ০৭-০৬-২০২৬ ০১:৩২:০৭ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-০৬-২০২৬ ০১:৩২:০৭ অপরাহ্ন

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি


পটুয়াখালীর গলাচিপা উপজেলায় ৩০ পিস ইয়াবাসহ মো. লিটন হাওলাদার (৩৫) নামে এক যুবককে গ্রেফতার  করেছে পুলিশ। লিটন হাওলাদার উপজেলার গোলখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি মৃত রুহুল আমিন হাওলাদারের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার খেয়াঘাট এলাকায় অভিযান চালায় গলাচিপা থানা পুলিশ। উপ-পরিদর্শক (এসআই) সুমন চন্দ্র দাসের নেতৃত্বে পরিচালিত অভিযানে লিটন হাওলাদারকে গ্রেফতার  করা হয়। এ সময় তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং মাদক নির্মূলে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
সঞ্জীব কুমার সাহা 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]