​কটিয়াদী ইলেক্ট্রনিক দোকানে র্দূর্ধষ চুরি হওয়া মালামাল আংশিক উদ্ধার, গ্রেফতার -২

আপলোড সময় : ০৭-০৬-২০২৬ ০১:২২:৫৯ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-০৬-২০২৬ ০১:২২:৫৯ অপরাহ্ন

প্রতিনিধি,


কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধি:কিশোরগঞ্জের কটিয়াদী মডেল থানার সামনে কটিয়াদী ইলেক্ট্রিক ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনায় জড়িত দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।একই সঙ্গে উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া বিভিন্ন ইলেট্রনিক্সের মালামাল যার বাজার মূল্য হবে৩৫০০০টাকা ।

শনিবার (৬ জুন) রাতে উপজেলার জালালপুর ইউনিয়নের উত্তর চর পুক্ষিয়া গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার জালালপুর ইউনিয়নের উত্তর চরপুক্ষিয়া গ্রামের মো. আবদুল্লাহ(২৫),পিতা:ইদ্রিছ আলী ও মো. হাদিউল (২৬),পিতা:মোঃ মজিবুর রহমান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৮ মাচ রাতে উপজেলার নদীর বাধ এলাকায় অবস্থিত কটিয়াদী ইলেক্ট্রিক্স দোকান ঘরের পিছনের টিনের বেড়া ভেঙে দুর্বৃত্তরা বিপুল পরিমাণ মালামাল চুরি করে নিয়ে যায়। পরদিন ১৯ মাচ সকালে কর্মচারীরা এসে ঘরের মালামল ও টিনের বেড়া ভাঙ্গা দেখতে পান। চোর চক্রটি সিলিং ফ্যান, স্টেরিলাইজার ড্রাম, ফোর-বার্নার চুলা, দোকানঘরের সাকার মেশিন, অটো গ্রাইন্ড মেশিনসহ ইলেকট্রনিক্সের বিভিন্ন মালামাল প্রায় ৬ লাখ ২০হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায় ।পরে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। 

এজাহার নামীয় বাদী মতিউর রহমান(কমু) জানান,এর আগেও আরো ৩বার একই দোকানে চুরি হয় ,প্রতিবারই ৫থেকে৭ লক্ষ টাকার ইলেকট্রনিক্স পণ্য চুরি করে নিয়ে যায়।ধরতে পারা যায়নি।কিন্তু শেষ বার তাদের পিছনে পুলিশের এবং গোপন র্সোস লাগানো হয়।

তদন্তকারী কর্মকর্তা এসআই গোলাম মস্তোফা জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকাল সাড়ে ৬টার দিকে প্রথমে চুর আবদুল্লাহর ঘরে মালামাল পাওয়া যায় এবং গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে বাড়িতে অভিযান চালিয়ে বৈদ্যুতিক পাখাসহ বেশ কিছু মালামাল উদ্ধার করা হয়। পরবর্তীতে তার স্বীকারোক্তিতে সহযোগী হাদিউলকে গ্রেফতার করে পুলিশ।এ সময় আবদুল্লাহর চাচা কুদ্দুছ মিয়া বলেন-মালামাল আমাদের ঘরে পাওয়া গেলেও আমরা চুর নই।এগুলো আমরা হাদিউলের কাছ থকে কিনে রেখেছি বলে জানান।

মতিউর রহমান কমু আরোও বলেন-চুরদের রিমান্ডে এনে কঠোর ভাবে জিজ্ঞাসাবাদ করলে চুরের পুরো চক্রটি ধরা পরবে বলে আমার বিশ্বাস এবং দাবী  ।
কটিয়াদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই)গোলাম মস্তোফা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,, অভিযোগের ভিত্তিতে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। তদন্ত ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দ্রুততম সময়ে দুই আসামিকে গ্রেফতার করা সম্ভব হয়েছে।  তাদের কাছ থেকে কিছু মালামালও উদ্ধার করা হয়েছে। 

কটিয়াদী মডেল থানার অফিসার ইনর্চাজ মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, চুরির সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও বাকি মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]