পীরগঞ্জে বিশেষ অভিযানে হেরোইন, ইয়াবা ও ট্যাপেন্টাডলসহ ২ জন আটক, ১ জন পলাতক

আপলোড সময় : ০৬-০৬-২০২৬ ০৪:৫৮:০০ অপরাহ্ন , আপডেট সময় : ০৬-০৬-২০২৬ ০৪:৫৮:০০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক : রংপুর জেলার পীরগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে হেরোইন, ইয়াবা ট্যাবলেট ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আরও একজন আসামী পালিয়ে গেছে। অভিযানের সময় ও স্থান গত ০৫/০৬/২০২৬ খ্রিঃ তারিখ রাত আনুমানিক ২২.৫০ ঘটিকায় পীরগঞ্জ থানাধীন ০৮নং রায়পুর ইউনিয়নের নখারপাড়া মৌজার নখারপাড়া গ্রামে এ অভিযান পরিচালিত হয়। অভিযান ও গ্রেফতার বিবরণ পীরগঞ্জ থানার এসআই (নিঃ) মোঃ হামিদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে উক্ত এলাকায় অভিযান পরিচালনা করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হয়। অপর একজন কৌশলে পালিয়ে যায়। আটককৃতরা হলেন— মোঃ রিয়াদ (২৬) ও মোঃ বায়েজিদ বোস্তামী (২১)। পলাতক আসামী— মোঃ জিল্লুর রহমান (৩২)। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও অর্থ আটক আসামীদের কাছ থেকে নিম্নোক্ত মাদকদ্রব্য ও নগদ অর্থ উদ্ধার করা হয়— মোঃ রিয়াদ (২৬) এর কাছ থেকে: হেরোইন: ০.৫ গ্রাম ইয়াবা: ০৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট: ১০ পিস নগদ টাকা: ১,২০০/- টাকা মোঃ বায়েজিদ বোস্তামী (২১) এর কাছ থেকে: ইয়াবা: ০৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট: ০৬ পিস আইনগত ব্যবস্থা উদ্ধারকৃত আলামত জব্দ করে উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ তালিকা প্রস্তুত করা হয়। পরবর্তীতে আইনগত প্রক্রিয়া শেষে পীরগঞ্জ থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মামলা নং: ১৩/১৮১ তারিখ: ০৬/০৬/২০২৬ খ্রিঃ ধারা: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণীর ৮(ক)/১০(ক)/২৯(ক)

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]