বিএনপি সরকার বড় কোনো প্রকল্প করতে পারবে না: জমিয়ত সভাপতি

আপলোড সময় : ০৬-০৬-২০২৬ ০১:২১:৩৮ অপরাহ্ন , আপডেট সময় : ০৬-০৬-২০২৬ ০১:২১:৩৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক


জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক বলেছেন, আমি বলছি, বিএনপি সরকার বড় কোনো প্রকল্প করতে পারবে না। সরকারে তহবিলে টাকা নেই। বৃহস্পতিবার সিলেটের কানাইঘাট উপজেলায় এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মাওলানা উবায়দুল্লাহ ফারুক বলেন, বিএনপি আগেও রাষ্ট্র পরিচালনা করেছে। এখনো করছে। কিন্তু দলটি আমার সাথে যে আচরণ করেছে সেজন্য দলটিকে ভুগতে হবে।




জমিয়ত সভাপতি বলেন, আমি তো দেশ বাঁচিয়েছি। কওমি মাদরাসা বাঁচিয়েছি। আমরা তো আজাদীর সঙ্গে বিচরণ করার পরিবেশ তৈরি করেছি। আমরা চারজন এমপি পেলে কি এ দেশে ইসলামী হুকুমত কায়েম করতে পারতাম? দেশে কোনো একটা বিল পাশ করতে পারতাম? কিছুই পারতাম না। এতোটুক হতো যে, আমাদের কিছু সুনাম হতো।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]