নিজস্ব প্রতিবেদক
রংপুর জেলার কাউনিয়া থানা এলাকায় র্যাব-১৩ এর অভিযানে অবৈধ মাদক দ্রব্য ১০০ বোতল এসকাফ (ESkuf) এবং ১ টি মোটরসাইকেল জব্দসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
'বাংলাদেশ আমার অহংকার'-এই মূলমন্ত্রকে ধারণ করে এলিট ফোর্স র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে আসছে। র্যাব-১৩, রংপুর এর দায়িত্বপূর্ণ এলাকা মাদকমুক্ত করতে র্যাবের প্রতিটি সদস্য সর্বোচ্চ আন্তরিকতা এবং পেশাদারিত্বের সাথে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি, র্যাব-১৩, রংপুর এর একটি আভিযানিক দল ইং ০৫/০৬/২০২৬ তারিখ বিকাল ০৪.০০ ঘটিকার সময় রংপুর জেলার কাউনিয়া থানাধীন ০৪ নং শহীদবাগ ইউনিয়নের সাবদি ভূতছাড়া গ্রামের জনৈক আব্দুল হক (৫০), পিতা- মৃত ফজরু উদ্দিন খানের দোকানে সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ফেন্সিডিল সমগোত্রীয় অবৈধ মাদকদ্রব্য ১০০ (একশত) বোতল এসকাফ (ESkuf) সিরাপ এবং ১টি মোটরসাইকেল জব্দসহ ০১ জন মাদক ব্যবসায়ী ০১। মোঃ রমজান আলী (২২), পিতা- আব্দুল মালেক, মাতা-মোছাঃ আবিয়া বেগম, সাং-হরিণচড়া, থানা- লালমনিরহাট সদর, জেলা- লালমনিরহাট‘কে গ্রেফতার করতে সক্ষম হয়।
পরবর্তী কার্যক্রমের জন্য আসামি এবং জব্দকৃত আলামত সমূহ রংপুর জেলার কাউনিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।