​চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও ব্রাহ্মণপাড়ার মাহমুদা জাহান

আপলোড সময় : ০৫-০৬-২০২৬ ১১:২৭:৩৪ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-০৬-২০২৬ ১১:২৭:৩৪ অপরাহ্ন
​মোঃ অপু খান চৌধুরী।। কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাচিত হয়েছেন। প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে তাঁর এই অনন্য অর্জনে ব্রাহ্মণপাড়া উপজেলাজুড়ে আনন্দের জোয়ার বইছে। ​গত বৃহস্পতিবার (৪ জুন) চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার ড. মো: জিয়াউদ্দীন এবং বিভাগীয় উপপরিচালক (প্রাথমিক শিক্ষা) কার্যালয়ের সহকারী পরিচালক ও সদস্য সচিব ফাতেমা মেহের ইয়াসমিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করা হয়। ​সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মাহমুদা জাহান ব্রাহ্মণপাড়ায় যোগদানের পর থেকেই প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বিশেষ নজর দিয়ে আসছেন। উপজেলার নিয়মিত বিদ্যালয় পরিদর্শন, শিক্ষকদের সঙ্গে মতবিনিময় এবং শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে তাঁর নেওয়া নানামুখী উদ্যোগ স্থানীয় মহলে ব্যাপক প্রশংসিত হয়েছে। শিক্ষার পরিবেশ নিশ্চিতকরণ ও মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে তাঁর ভূমিকা অনন্য। ​উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দা হালিমা পারভীন বলেন, "ইউএনও মহোদয়ের গতিশীল নেতৃত্ব ও সঠিক দিকনির্দেশনা আমাদের কাজকে অনেক সহজ করে দিয়েছে। শিক্ষার উন্নয়নে তাঁর এই আন্তরিকতাই তাঁকে আজ বিভাগীয় শ্রেষ্ঠত্বের মুকুট পরিয়েছে।" ​এদিকে মাহমুদা জাহানের এই সাফল্যের খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনন্দনের জোয়ার বইছে। উপজেলার প্রাথমিক শিক্ষক নেতারা বলেন এই অর্জনকে গোটা উপজেলার জন্য ‘গর্বের’ বলে অভিহিত করেছেন। স্থানীয় শিক্ষকদের মতে, তিনি কেবল একজন প্রশাসক নন, বরং শিক্ষার উন্নয়নে একজন নিবেদিতপ্রাণ ব্যক্তিত্ব। ​নিজের এই অর্জনের বিষয়ে অনুভূতি প্রকাশ করতে গিয়ে ইউএনও মাহমুদা জাহান বলেন, "এই স্বীকৃতি আমার একার নয়; এটি ব্রাহ্মণপাড়া উপজেলার সকল শিক্ষক, কর্মকর্তা ও সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টার ফল। ভবিষ্যতেও প্রাথমিক শিক্ষার উন্নয়নে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করে যেতে চাই।" ​স্থানীয় সচেতন মহল ও সাধারণ মানুষ মনে করছেন, মাহমুদা জাহানের এই রাষ্ট্রীয় স্বীকৃতি ভবিষ্যতে উপজেলার শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়নে আরও বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]