‎যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে স্থান পেলেন হোসেনপুরের কৃতী সন্তান অ্যাডভোকেট সালাউদ্দিন আহমেদ শাহিন

আপলোড সময় : ০৫-০৬-২০২৬ ০৯:৫৮:৪৩ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-০৬-২০২৬ ০৯:৫৮:৪৩ অপরাহ্ন
‎মাহফুজ রাজা,স্টাফ রিপোর্টার: ‎দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে জাতীয়তাবাদী যুবদলের ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। আংশিক কমিটি ঘোষণার প্রায় দুই বছর পর প্রকাশিত এ পূর্ণাঙ্গ কমিটিতে কিশোরগঞ্জ জেলার হাফ ডজনেরও বেশি নেতা গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে স্থান পেয়েছেন। তাদের মধ্যে রয়েছেন কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার জিনারী ইউনিয়নের কৃতী সন্তান ও ঢাকা জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট সালাউদ্দিন আহমেদ শাহিন। ‎ ‎বৃহস্পতিবার (৪ জুন) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি অনুমোদনের বিষয়টি জানানো হয়। ‎ ‎এর আগে ২০২৪ সালের ৯ জুলাই আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং নুরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করে ছয় সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছিল। প্রায় দুই বছর পর সেই কমিটিকে সম্প্রসারণ করে ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। ‎ ‎রাজনৈতিক অঙ্গনে সক্রিয় ও ত্যাগী কর্মী হিসেবে পরিচিত অ্যাডভোকেট সালাউদ্দিন আহমেদ শাহিন দীর্ঘদিন ধরে ছাত্ররাজনীতি ও গণতান্ত্রিক আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত। সাবেক ছাত্রনেতা হিসেবে তিনি বিভিন্ন আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ‎ ‎বিশেষ করে স্বৈরাচারবিরোধী আন্দোলনের সময় ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নের নেতৃত্বে রাজপথের নানা কর্মসূচিতে জীবনের ঝুঁকি নিয়ে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং আন্দোলন সফল করতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। দীর্ঘদিনের ত্যাগ, সাংগঠনিক দক্ষতা, পরিশ্রম ও রাজনৈতিক অঙ্গনে সক্রিয় ভূমিকার স্বীকৃতি হিসেবেই তার মূল্যায়ন হয়েছে বলে নেতাকর্মীরা মনে করছেন। ‎ ‎কমিটিতে অন্তর্ভুক্ত হওয়ার প্রতিক্রিয়ায় অ্যাডভোকেট সালাউদ্দিন আহমেদ শাহিন বলেন, “দল ও দেশের স্বার্থে আমি সবসময় নিষ্ঠার সঙ্গে কাজ করেছি। আন্দোলন-সংগ্রামের কঠিন সময়ে রাজপথে থেকে দায়িত্ব পালন করেছি। আমার ত্যাগ ও শ্রমের মূল্যায়ন করায় দলের শীর্ষ নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভবিষ্যতেও দলের আদর্শ ও জনগণের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখতে চাই।” ‎ ‎তিনি আরও বলেন, “ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন দলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করে। আমি বিশ্বাস করি, নতুন নেতৃত্বের সমন্বয়ে যুবদল আগামী দিনে সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করবে।” ‎ ‎যুবদলের কেন্দ্রীয় কমিটিতে কিশোরগঞ্জের একাধিক নেতার অন্তর্ভুক্তিকে জেলার রাজনৈতিক অঙ্গনে ইতিবাচকভাবে দেখা হচ্ছে। স্থানীয় নেতাকর্মীরা মনে করছেন, কেন্দ্রীয় পর্যায়ে জেলার প্রতিনিধিত্ব বৃদ্ধি পাওয়ায় সংগঠন আরও শক্তিশালী হবে এবং তৃণমূলের সঙ্গে কেন্দ্রের যোগাযোগ আরও সুদৃঢ় হবে। ‎ ‎ ‎কমিটি ঘোষণার পর কিশোরগঞ্জের বিভিন্ন উপজেলা ও পৌর এলাকায় বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও নবনির্বাচিত নেতাদের অভিনন্দন জানিয়ে বিভিন্ন পোস্ট ও শুভেচ্ছা বার্তা ছড়িয়ে পড়েছে। ‎ ‎কেন্দ্রীয় কমিটিতে শাহিনের অন্তর্ভুক্তির খবর প্রকাশের পর হোসেনপুরসহ কিশোরগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাকে অভিনন্দন জানিয়ে অসংখ্য শুভেচ্ছা বার্তা প্রকাশিত হয়েছে। ‎ ‎দলের নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন, নবগঠিত কেন্দ্রীয় কমিটির নেতারা সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করে আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]