গলাচিপায় গৃহবধূর আত্মহত্যা, স্বামী-শ্বশুর-শ্বাশুড়ীর বিরুদ্ধে মামলা

আপলোড সময় : ০৫-০৬-২০২৬ ০৯:২৬:০৯ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-০৬-২০২৬ ০৯:২৬:০৯ অপরাহ্ন
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর গলাচিপায় মার্জিয়া (২০) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার গোলখালী ইউনিয়নের চর সুহুরী গ্রামে এ ঘটনা ঘটে। পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার পর রাত সাড়ে ১০টার দিকে তাকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ ঘটনায় নিহতের বাবা মো. আলতাফ হোসেন হাওলাদার শুক্রবার গলাচিপা থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে একটি মামলা দায়ের করেন। মামলায় স্বামী রোসেল হাওলাদার, তার বন্ধু লিমন, শ্বশুর বাচ্চু হাওলাদার ও শাশুড়ি মাসুমা বেগমকে আসামি করা হয়েছে। মামলার এজাহারে উল্লেখ করা হয়, বিয়ের পর থেকে মার্জিয়াকে বিভিন্নভাবে মানসিক ও শারীরিক নির্যাতন করা হতো। ঘটনার দিন স্বামী ও তার বন্ধুর সঙ্গে বাকবিতণ্ডার পর শ্বশুর-শাশুড়ির অপমানজনক আচরণে অভিমান করে তিনি আত্মহত্যা করেন বলে অভিযোগ করা হয়েছে। গলাচিপা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. জিলোন সিকদার জানান, আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা গ্রহণ করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]